ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: একবার যদি কেউ বাঘের শিকার হয়ে যায় তাহলে প্রাণ নিয়ে ফিরে আসা অসম্ভবই বলা চলে। নিঃশব্দে শিকার ধরার জন্য পরিচিত এই হিংস্র প্রাণী এবার ঘুমন্ত অবস্থায় এক মহিলার উপর হামলা চালাল। শুধু তাই নয় মহিলার ঘাড় ধরে টেনে জঙ্গলে নিয়ে যায় বলেও জানা গিয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার (২ অগস্ট) ভোররাতে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় কানহা জাতীয় উদ্যানের খাপা রেঞ্জের অন্তর্গত পারাপুর বাইগাতোলা গ্রামে। গ্রামবাসীদের মতে, জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামে সুগ্নি বাই নামের এক মহিলা কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় দেড়টার দিকে বাঘটি গ্রামে প্রবেশ করে। আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই বাঘটি মহিলার ঘাড়ে কামড় বসিয়ে তাকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। বাঘের আক্রমণ এতটাই দ্রুত এবং নিঃশব্দে হয় যে, প্রথমে কেউ বিষয়টি টেরই পাননি। তারপর মহিলার আর্তনাদ শুনে স্থানীয়রা টর্চ হাতে ঘটনাস্থলে ছুটে যান। তারা জানান, বাঘটি মহিলাটিকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়।

আরও পড়ুন: বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

মাথায় গুরুতর আঘাত পাওয়া ওই মহিলাকে বাইহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্লক মেডিকেল অফিসার ডা. অনন্ত লীলহারে। তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী মৃতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। বনবিভাগ জানিয়েছে যে, তারা ওই এলাকায় একটি খাঁচা স্থাপন করবে ও নজরদারি বৃদ্ধি করা হবে। স্থানীয় বাসিন্দাদের রাতে বাড়ির দরজা বন্ধ রাখতে, জঙ্গলে প্রবেশ করা থেকে বিরত থাকতে এবং শিশু ও বয়স্কদের একা না রাখার অনুরোধ করা হয়েছে।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’