বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি সুস্থ দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। বিয়ের পর একজন মহিলা ও একজন পুরুষ দুজনে দুজনের জীবনসঙ্গী হয়ে ওঠেন । সুখ-দুঃখ, নতুন স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা কিংবা জীবনের নানা চ্যালেঞ্জ সবকিছুই ভাগ করে নেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্য সম্পর্কেই সেই বিশ্বাসের জায়গায় তৈরি হচ্ছে সন্দেহ, দূরত্ব এবং মানসিক অস্থিরতা।  ভালবাসার জায়গা দখল করে নিচ্ছে রাগ, অভিমান ও প্রতিহিংসার মনোভাব। এমনকি স্ত্রীকে পৃথিবী থেকে সরাতে দুবার ভাবছেন না।  তেমনই একটা ঘটনা প্রকাশ্যে আসার পরেই শিউড়ে উঠেছেন অনেকেই। ৪৪ লক্ষ টাকার বিমা হাতাতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, ২৯ জুলাই রাতে হামিরপুরের লালপুরা এলাকায় রাস্তার পাশে এক মহিলার মৃতদেহ খাওয়া যায়। প্রথমে ঘটনাটিকে একটি সড়ক দুর্ঘটনা বলে মনে হয়েছিল। তবে তদন্ত শুরুর ৪৮ ঘণ্টা পর ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়। পুলিশ জানায় এটি কোনো দুর্ঘটনা ছিল না  বরং ৪৪ লক্ষ টাকার বীমা হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্লিপের মাধ্যমে মহিলাকে শনাক্ত করা হয়। তাঁর নাম ছিল রিতা (৩২)। দেহ উদ্ধারের পর মহিলার পরিবারকে খবর দেওয়া হয় এবং তাঁর স্বামীও এসে দেহটি শনাক্ত করেন এবং নিজেকে একজন শোকাহত স্বামী হিসেবে সকলের সামনে উপস্থাপন করেন। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য, মোবাইল ফোনের অবস্থান এবং জিজ্ঞাসাবাদের পরেই সামনে আসে আসল ঘটনা।

অভিযোগ উঠেছে রিতার স্বামী অমর সিং তার তিন সহযোগীর সঙ্গে মিলে স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেন তদন্তে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে রিতা ও অমর সিংয়ের বিয়ে হয়েছিল ভালবেসেই। পরিবারের মতে, এটি ছিল রিতার দ্বিতীয় এবং অমর সিংয়ের তৃতীয় বিয়ে। কানপুরে তাদের পরিচয় হয় এবং পরে তারা বিয়ে করেন। রিতার নামে ৪৪ লক্ষ টাকার একটি জীবন বীমা পলিসি করা হয়। তখন থেকেই কষা হয়েছিল খুনের ষড়যন্ত্র। পুলিশের দাবি, ঘটনার পর অমর সিং নিজেই তাঁর স্ত্রীর নিখোঁজ হওয়ার খবরটি জানান। পুলিশ সুপার অরবিন্দ কুমার জানিয়েছেন অভিযুক্তরা বিপুল ঋণে জর্জরিত ছিল। পরিকল্পনা ছিল, হত্যাকাণ্ডটিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে বীমার টাকা হাতিয়ে নেওয়া। এই মামালায় অভিযুক্ত অমর সিং, অমিত গুপ্ত ওরফে রাম, পুষ্পেন্দ্র সোনি ওরফে সাহিল এবং অভয় সিং ওরফে গোলুকে গ্রেফতার করা হয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা