হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক জঙ্গি হামিম গ্রেফতার হওয়ার পরেই সামনে এসেছে সন্ত্রাসবাদ নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য। শুধু মুখ্যমন্ত্রী নন জঙ্গিদের টার্গেট ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর ছেলে? এই নিয়ে চর্চার মধ্যেই এবার বাড়ানো হল উমেশ রাইয়ের নিরাপত্তা। বিজেপি বিধায়ক আজ সোমবার (৩ অগস্ট) নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই তাঁর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তার পরেই তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ডিজি (সিকিউরিটি)-কে উমেশ রাইয়ের নিরাপত্ত সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্ধমান থেকে এসটিএফের হাতে গ্রেফতার হওয়া পাক জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে  প্রতিমন্ত্রীকে টার্গেট করার একাধিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। ঠিক সেই কারণেই  নবান্ন থেকে হাওড়া পুলিশ কমিশনারেটকে উমেশ রাইয়ের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উমেশ রাইয়ের বাড়িতে। নিরাপত্তা বৃদ্ধি প্রসঙ্গে উমেশ বলেন, ‘আমি এতদিন বাইকে করে এলাকায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতাম। নিরাপত্তা বাড়লে সেই জনসংযোগ কীভাবে বজায় রাখব, সেটাই এখন ভাবছি।’
উল্লেখ্য, জঙ্গি হামিমের এক সহযোগীকে আজ গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আদিত্য সিং। পুলিশ সন্দেহ করছে উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল এই আদিত্যকে। এমনকি প্রতিমন্ত্রীর কাছে কিছুদিন আগে যে হুমকি দেওয়া ফোন গিয়েছিল তার সঙ্গে এই হামিমের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 
 

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের