‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: সিংহের গুহায় ঢুকে শিকারের মতোই দশা। কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ডেরাতেই একের পর এক খুন করছেন অজ্ঞাতপরিচয়ধারী আততায়ী। ইতিমধ্যেই ৩০ জঙ্গিকে নিকেশ করেছেন তিনি। আর ওই ঘটনাতেই থরহরিকম্প শুরু হয়েছে ভারতে নাশকতা চালানো জঙ্গি সংগঠনের মধ্যে। কে ওই খুন করছেন, তা বুঝেই উঠতে পারছেন না দুনিয়াজুড়ে ‘ত্রাস’ সৃষ্টিকারী সংগঠনের শীর্ষ পদাধিকারীরা।

সম্প্রতি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-এ-তৈয়বার শীর্ষ নেতা রিজওয়ান হানিফের এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘গত ৩-৪ বছরে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওকে) আমাদের সংগঠনের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে। পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালাকোট এবং মুজাফফরাবাদে অজ্ঞাত হামলাকারীর হাতে লস্কর-এ-তৈয়বার ৩০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডগুলোর পিছনে ভারতীয় সংস্থাগুলোর হাত রয়েছে।’ ভিডিয়োতে হানিফকে হিন্দু ধর্মের বিরুদ্ধে আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ ভাষা ব্যবহার করতেও শোনা গিয়েছে।

২০০৮ সালে মুম্বই হামলার পিছনে নাম জড়িয়েছিল লস্কর-ই-তৈয়বার। বিশ্ব কাঁপানো ওসামা বিন লাদেনের আল-কায়েদা ও আপগানিস্তানের তালিবানের সঙ্গে সম্পৃক্ততার কারণে ২০০৫ সালে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল লস্কর-এ-তৈয়বা। এই প্রথম কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের কোনও শীর্ষ নেতা এই ধরনের হত্যাকাণ্ডের কথা প্রথম প্রকাশ্যে স্বীকার করল। পাকিস্তানের তরফে একাধিকবার দাবি করা হয়েছে, সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য লস্কর-ই-তৈয়বাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু বহাল তবিয়েতেই যে সন্ত্রাসী সংগঠন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তা রিজওয়ান হানিফের সাম্প্রতিক ভিডিয়ো-ই প্রমাণ করে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের