ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী:

মেরি বাদ মে ইস দুনিয়ামে

জিন্দা মেরা নাম রহেগা

জো ভি তুঝকো দেখেগা

তুঝে মেরা লাল কহেগা..।

বাবা আর ছেলের এমন চিরন্তন বন্ধনের সাক্ষী থাকল ওড়িশার কোনারকের চন্দ্রভাগা সমুদ্র সৈকতের বালুভূমি আর অসংখ্য পর্যটক। ৮০ বছর পেরিয়ে গেলেও সংসারের জাঁতাকলের বাইরে বেরিয়ে কখনও সমুদ্র সৈকত দেখা হয়নি বাবার। তাই অমৃতলোকে যাত্রার আগে জন্মদাতার অপূর্ণ শখ পূর্ণ করল ছেলে। আর জীবনে প্রথমবার সমুদ্র দেখানোয় ছেলের হাত ধরে কৃতজ্ঞতায় ভেঙে পড়লেন অশীতিপর বাবা। আর সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বাবা-ছেলের চিরন্তন সম্পর্কের অটুট বন্ধনের ওই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নেটা নাগরিকরাও। ইতিমধ্যেই ৬ লক্ষের বেশি ব্যবহারকারী ভিডিওতে ভালবাসার চিহ্ন দেখিয়েছেন। শেয়ার করেছেন ১৩ হাজারের বেশি ব্যবহারকারী।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ‘ভুক্কড় মুসাফির’ নামে এক অ্যাকাউন্টধারী  বাবা-ছেলের সমুদ্র দর্শনের ভিডিওটি আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, বয়সের ভারে ন্যুব্জ বাবা লাঠিতে ভর দিয়ে বালুভূমি পেরিয়ে এগিয়ে চলেছেন জলের দিকে। খানিকটা পিছনে দাঁড়ানো ছেলে বলছেন-‘বাবা ৮০ বছর বয়সে প্রথমবার সমুদ্র দেখছে।’ ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রতীরে পৌঁছানোর পর বৃদ্ধ বাবা নীরবে হাত জোড় করে বিশাল সমুদ্রের সামনে মাথা নত করে প্রার্থনা করছেন। কিছুক্ষণ পরই, যখন ঢেউগুলো আলতো করে তাঁর পা ছুঁয়ে যায়, তখন তিনি সেই অবিস্মরণীয় দৃশ্যটি উপভোগ করতে করতে নীরবে দাঁড়িয়ে থাকেন। বাবাকে ছেলে প্রশ্ন করছে, ‘বাবুজি, ওই যে, জল এগিয়ে আসছে। আপনার পায়ে এসে লাগছে। কেমন লাগছে?’ গভীর আবেগে আপ্লুত বাবার সরল স্বীকারোক্তি, ‘জীবনের এত বিশাল ও বিস্ময়কর এক সৃষ্টি… আমি শুধু তাকিয়েই রইলাম। এমন দৃশ্য তো আমি স্বপ্নেও কখনও দেখিনি।’ সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার সময়ে বৃদ্ধের প্রশান্ত অভিব্যক্তি চমৎকারভাবে ফুটে উঠেছে। তাঁর মুখে ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ হাসি, যাতে ফুটে ওঠে সরলতা ও কৃতজ্ঞতার এক বিরল সংমিশ্রণ। ভিডিও শেয়ার করার সময় ছেলেটি লিখেছিল, ‘৮০ বছর বয়সে তিনি প্রথমবার সমুদ্র দেখলেন। তাঁর মুখে ছিল হাসি আর চোখে ছিল শৈশবের সরলতা। কিছু আনন্দের ক্ষেত্রে বয়সের কোনও বাধা থাকে না। সেগুলো শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে। বাবার মুখের এই হাসিই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ।’

সমাজমাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই ছেলের উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ আবার বাবার। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সমুদ্রের সামনে কৃতজ্ঞতায় মাথা নত করা এবং প্রকৃতির উদ্দেশ্যে প্রার্থনা জানানোই ছিল তাঁর প্রথম প্রতিক্রিয়া। জীবনের অন্যতম মূল্যবান উপহার পাওয়ার কৃতজ্ঞতায় প্রকৃতিকে প্রণাম জানিয়েছেন।’ আর এক ব্যবহারকারী লিখেছেন, ‘জোড়হাতে সমুদ্রের উদ্দেশ্যে বাবুজির মাথা নত করার দৃশ্য আমার চোখে জল এনে দিয়েছে। প্রকৃতির প্রতি তাঁর বিনয় ও শ্রদ্ধা ভাষায় প্রকাশ করার মতো নয়। কুর্নিশ বাবুজি।’ তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, ‘সম্ভবত এরাই সেই শেষ প্রজন্ম যারা মাটির সাথে প্রকৃত অর্থে যুক্ত। যারা সোশ্যাল মিডিয়ার প্রভাবমুক্ত এবং প্রকৃতি, মূল্যবোধ ও সরলতার সাথে গভীরভাবে সম্পৃক্ত।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি