পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান আছে পাকিস্তানেই। মহম্মদ আলি জিন্নার স্বপ্নের দেশে রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটেই চলেছে। এবার পাক অধিকৃত কাশ্মীরে আইনসভার ভোটে জিতেছেন ১৯৯০-এর দশকে ব্রিটেনের ম্যানচেস্টারে শিশু ধর্ষণ ও পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া রুখসার আহমেদ।  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ (পিএমএল-এন) থেকে ভোটে দাঁড়িয়ে সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হলেন। ধর্ষণে অভিযুক্ত রুখসার আহমেদ এর আগে ২০০৬ থেকে ২০১১ এবং ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত আজাদ কাশ্মীর বিধানসভার সদস্য ছিলেন  এবং মন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ন্‌ওয়াজ শরিফের ঘনিষ্ঠ ৬২ বছর বয়সী রুখসার আহমেদকে ২০২৪ সালের জুলাইয়ে ম্যানচেস্টার বিমানবন্দর থেকে শিশুধর্ষণ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৯০-এর দশকে ম্যানচেস্টারের রাশহোলম এলাকায় শিশু পরিচর্যা কেন্দ্রের অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে ধর্ষণ ও পাচারকারী গ্রুমিং গ্যাংয়ের সঙ্গে যোগসাজশ ছিল। গ্রেফতারের পরে জামিনে মুক্ত হন। গত মাসে রুখসারের ম্যানচেস্টারের এক থানায় হাজির হয়ে জামিনের শর্ত পূরণ করার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। তার পক্ষ থেকে জানানো হয়, তিনি অসুস্থ থাকায় বিমানে ভ্রমণ করতে পারেননি। তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে রুখসারকে পাকিস্তানের মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে।’

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ২০২৪ সালে রুখসারের জামিনের শর্ত হিসেবে তার বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করতে চেয়েছিল। তবে বিচারক সেই আর্জি খারিজ করে দেন। ম্যানচেস্টার পুলিশের  তদন্তকারীদের দুই নির্যাতিতা মহিলা জানিয়েছিলেন, ‘তারা অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় রুখসার আহমেদ তাদেরকে ধর্ষণ ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন।’ রুখসার আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’