ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রাবণ মাসে শিবভক্তদের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিবমন্দিরের গুরুত্ব আরও বেড়ে যায়। তেমনই এক আকর্ষণীয় তীর্থস্থান বর্ধমানেশ্বর শিব মন্দির। স্থানীয় মানুষের কাছে এই মন্দির ‘মোটা বাবা’ নামেও পরিচিত। বর্ধমান শহরের আনজিরবাগান এলাকায় অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও বিশেষ আচার-অনুষ্ঠান।

বর্ধমানেশ্বর শিবকে স্থানীয় ভক্তরা ভালবেসে ‘মোটা বাবা’ নামে ডাকেন। মন্দিরের শিবলিঙ্গকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে বিশেষ আস্থা। শ্রাবণ মাসে দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। ফলে এই সময় মন্দির চত্বরেও তৈরি হয় আলাদা উৎসবের আবহ। ১৯৭২ সালে শ্রাবণ মাসের ২৫ তারিখ বর্ধমানেশ্বর শিবের ‘আবির্ভাব দিবস’ হিসেবে বিশেষভাবে পালিত হয়। দিনটিকে কেন্দ্র করে মন্দিরে বিশেষ পুজো ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তদের অংশগ্রহণে মন্দির চত্বর হয়ে ওঠে জমজমাট। এই বিশেষ অনুষ্ঠানে  কাটোয়া থেকে জল সংগ্রহ করে তা অর্পণ করা হয়। ভক্তদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছে কাটোয়া পুরসভা। ঘাটের কাছেই বসানো হয়েছে স্বাস্থ্য শিবির। স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের ওই শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শিবিরটি চালু থাকবে।

অন্যদিকে, ভক্তদের নিরাপত্তায় কাটোয়া থানার পক্ষ থেকেও রয়েছে পুলিশি নজরদারি। এবছর ভাগীরথী নদীতে জলের পরিমাণ তুলনামূলক বেশি থাকায় স্নানের ঘাট ঘিরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ঘাটে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বর্ষার সবুজে বর্ধমানের পরিবেশও হয়ে ওঠে আরও মনোরম। তাই একদিনের ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা করলে বর্ধমানেশ্বর মন্দিরকে তালিকায় রাখতে পারেন। ধর্মীয় পরিবেশ, স্থানীয় সংস্কৃতি এবং বর্ষার বাংলার সৌন্দর্য সব মিলিয়ে এই সফর হয়ে উঠতে পারে অন্যরকম অভিজ্ঞতা।

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা