হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

আসলে, সম্প্রতি এক লক্ষ টাকা হাতের মুঠোয় পেয়েছিলেন দুর্গাচরণ। কিন্তু টাকাটি নিয়ে পালানোর কোনও লোভ ছিল না তাঁর। উল্টে টোটোওয়ালা তা ফেরৎ দিয়ে নজির গড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবতা যেন এখনও বেঁচে রয়েছে! সমাজে দুর্নীতি বেড়ে গিয়েছে, কোনও মানুষ এখন মানুষের উপকারে আসেন না। এটাই প্রবাদ বাক্য হয়ে গিয়েছে। কিন্তু, নদিয়ার বীরনগরের দুর্গাচরণ বিশ্বাস নামে এক টোটোওয়ালা যা করলেন, তা দেখে আবারও বিশ্বাস করতে বাধ্য হবেন যে, মানবতা আজও বেঁচে রয়েছে। আসলে, সম্প্রতি এক লক্ষ টাকা হাতের মুঠোয় পেয়েছিলেন দুর্গাচরণ। কিন্তু টাকাটি নিয়ে পালানোর কোনও লোভ ছিল না তাঁর। উল্টে টোটোওয়ালা তা ফেরৎ দিয়ে নজির গড়েছেন। পেটের তাগিদে টোটো চালাচ্ছেন তিনি। তাই টাকাটা পেয়ে তার লোভ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি তা না করে মনুষ্যত্বের পরিচয় দিলেন। আজকের যুগে এরকম দৃশ্য নেহাতই বিরল। চলুন পুরো ঘটনাটা খুলে বলা যাক।

আসলে ব্যাঙ্ক থেকে টাকা তুলে একটি টোটো করে রানাঘাটের দিকে যাচ্ছিলেন একজন বৃদ্ধ দম্পতি। কিন্তু নামার সময়ে তাঁরা টোটোর মধ্যেই টাকার ব্যাগটি ফেলে চলে যান। যার মধ্যে ৫০ হাজার টাকার দুটো বান্ডিল ছিল, সঙ্গে একটি ছাতাও ছিল এবং ব্যাঙ্কের বইও ছিল। তাঁরা রানাঘাটের পার্শ্ববর্তী এলাকা আইস তলার পাশে বসাকপাড়ায় নেমে যায়। তারপর টোটো চালক দুর্গাচরণ আর পেছনদিকে না তাকিয়ে ৪ কিলোমিটার পথে পেরিয়ে বীরনগরে চলে যান। এরপর তিনি টোটো থামিয়ে দেখতে পান বৃদ্ধার ব্যাগ পড়ে রয়েছে।

তিনি টোটো চালক হলেও একজন স্বয়ংসেবক সদস্য। তাই তিনি ওই ব্যাগটি পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর স্বয়ংসেবকের কার্যকর্তাতার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁরা তড়িঘড়ি ব্যাগের মালিককে খুঁজতে শুরু করেন। তিন দিন খোঁজার পর অবশেষে আজ, মঙ্গলবার (১১ অগস্ট) ব্যাগের মালিককে খুঁজে পান তারা। এবং ব্যাগের মালিককে সঙ্গে নিয়ে তাহেরপুর থানায় ব্যাগটি জমা দেন। থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাহেরপুর থানার ওসি টোটো চালক অর্থাৎ স্বয়ংসেবককে জড়িয়ে ধরেন এবং ওনার এই মহান কৃতিত্বকে কুর্নিশ জানান। তাহেরপুর থানার তরফ থেকে ওনাকে একটি সংবর্ধনার ব্যবস্থা করেন।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর