কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সব ধর্মের ওপরে মানুষ’! ধর্ম আলাদা হলেও মানবিকতার বন্ধন যে অনেক গভীর, বিজনোরে ফের তারই নজির দেখা গেল। হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য ছবি ধরা পড়ল কাঁওয়ার যাত্রার মাঝে। শেষকৃত্যের অনুষ্ঠান দেখে মাঝপথেই কাঁওয়ার যাত্রা থামিয়ে দিলেন তীর্থযাত্রীরা। সোমবার উত্তরপ্রদেশের বিজনোর জেলার সেওহারায় প্রাক্তন শিক্ষক নাসিম জাফর সাহেবের শেষকৃত্যের অনুষ্ঠানে যাচ্ছিল। চৌধুরী উসমান আলী খান মোড়ের কাছে সেই মিছিল চোখে পড়তেই কাঁওয়ার যাত্রায় থাকা তীর্থযাত্রীরা নিজেদের গাড়ি থামিয়ে দেন। 

শুধু গাড়িই থামাননি, বন্ধ করে দেওয়া হয় ডিজে-র উচ্চস্বরে বাজতে থাকা গানও। শবযাত্রাকে নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেন কাঁওয়ারিয়ারা। ঘটনাটি দেখে সেখানে উপস্থিত মানুষজনও প্রশংসায় মুখর হয়ে ওঠেন। স্থানীয়দের মতে, দুই সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধার এই ঘটনা সেওহারার দীর্ঘদিনের সম্প্রীতির সংস্কৃতিরই প্রতিফলন। ধর্ম আলাদা হলেও মানবিকতার জায়গায় যে সবাই একসঙ্গে দাঁড়াতে পারেন, সেই বার্তাই যেন উঠে এসেছে এই ঘটনায়। 

আরও পড়ুন: হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

শেষকৃত্যের অনুষ্ঠানকে সম্মান জানিয়ে কাঁওয়ার যাত্রা সাময়িক থামিয়ে দেওয়ার সেই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশও এই উদ্যোগের প্রশংসা করছেন।বর্তমান সময়ে ধর্মীয় বিষয়কে ঘিরে নানা বিতর্কের মাঝে বিজনোরের এই দৃশ্য নিঃসন্দেহে ভিন্ন এক বার্তা দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিকতাই যে সামাজিক সম্প্রীতির ভিত্তি, সেই ছবিই ধরা পড়েছে এই ঘটনায়।

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের তলায় আত্মীয়রা

মশাল হাতে দাঁতালকে তাড়াতে গিয়ে ভয়ানক অবস্থা হল গ্রামবাসীদের, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্য়ামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হুমকি, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?