ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

আজ বুধবার (১২ অগস্ট) বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। তবে এবারেও সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর সূতককালও এখানে প্রযোজ্য হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার (১২ অগস্ট) বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। তবে এবারেও সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর সূতককালও এখানে প্রযোজ্য হবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণটি কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে ঘটবে। এই দিনে ভদ্রাকালও হবে। তাই জ্যোতিষীরা পৃথিবীতে ভদ্রাকাল এবং সূর্যগ্রহণের সংমিশ্রণকে একটি বিরল কাকতালীয় ঘটনা বলছে। ইতিমধ্যেই ভদ্রাকাল শুরু হয়ে গিয়েছে। যেহেতু এদিন চন্দ্র কর্কট রাশিতে থাকবে, তাই এই ভদ্রাকাল পৃথিবীতেও কার্যকর হবে, যা অত্যন্ত অশুভ। তাতে ক্ষতি হবে ৩ রাশির জাতক-জাতিকিদের।

সিংহ রাশি: সূর্যগ্রহণ সিংহ রাশির দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে। যা ব্যয় এবং ক্ষতির সঙ্গে সম্পর্কিত। তাই, আপনাকে আপনার বাজেটের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। ব্যয়ের আকস্মিক বৃদ্ধি আর্থিক চাপ বাড়াতে পারে। যারা ব্যবসা বা বিদেশে কাজের সঙ্গে জড়িত, তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনও অবহেলা সমস্যার কারণ হবে। এ সময়ে রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

ধনু রাশি: সূর্যগ্রহণ ধনু রাশির অষ্টম ভাবকে প্রভাবিত করবে। ভাবটি দীর্ঘায়ু এবং সঙ্কটের সঙ্গে সম্পর্কিত। ফলস্বরূপ, কিছু চলমান কাজ হঠাৎ থেমে যেতে পারে। আপাতত বড় ধরনের আর্থিক বিনিয়োগ থেকে বিরত থাকুন। আর্থিক লেনদেনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণ এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

কুম্ভ রাশি: সূর্যগ্রহণ কুম্ভ রাশির ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে। এই ভাবটি অসুস্থতা এবং শত্রুদের সঙ্গে সম্পর্কিত। তাই, কর্মক্ষেত্রে প্রতিপক্ষ ও প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। কেউ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে তর্ক বা বিবাদ এড়িয়ে চলুন এবং সংযমের সঙ্গে কাজ করুন। ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পেট এবং রক্ত-সম্পর্কিত সমস্যা উপেক্ষা করবেন না।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?