রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে নির্জন রাস্তা দিয়ে ছুটছে একটি বাইক।  চালক হঠাৎ রাস্তায় কিছু একটা নড়াচড়া করতে দেখে থমকে যান। গাড়ির গতি ধীরে করে দাঁড়িয়ে যান রাস্তায়। তবে তার পরের ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। মুহূর্তেই বাইক চালকের সামনে এসে দাঁড়ায় সাক্ষাৎ মৃত্যুদূত। মুহূর্তে বাইকের গতি বাড়িয়ে এগিয়ে চান চালক সেই সঙ্গেই দৌড় দেয় চিতাবাঘটিও। কয়েক সেকেন্ডের এই ভয়ঙ্কর দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   

ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌর জেলার হলদৌর এলাকার করণপুর গ্রামের। ভিডিও সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সেখানে উপস্থিত একজন ঘটনাটি মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন।  বিজনৌর এলাকায় চিতাবাঘের আনাগোনা অবশ্য নতুন নয়। কখনও মাঠে, কখনও রাস্তার ধারে, আবার কখনও লোকালয়ের কাছাকাছি দেখা মিলছে এই বন্যপ্রাণীর। ফলে সন্ধ্যার পর এবং ভোরের দিকে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বহু গ্রামবাসী। কৃষকদের একাংশ জানিয়েছেন, আগে যেখানে একাই মাঠে যাওয়া ছিল স্বাভাবিক, এখন চিতাবাঘের আতঙ্কে অনেকেই একা মাঠে যেতে চাইছেন না। শুধু মানুষ নয়, গবাদি পশু নিয়েও উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, লোকালয়ের আশপাশে চিতাবাঘের আনাগোনা বাড়লে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শুধু সচেতনতা প্রচার নয়, যে এলাকাগুলিতে বারবার চিতাবাঘ দেখা যাচ্ছে সেখানে নজরদারি বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী খাঁচা বসিয়ে প্রাণীটিকে ধরার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল!

বন দফতরের তরফে জানানো হয়েছে, চিতাবাঘ ঘোরাফেরা করে সেই সব এলাকায় ইতিমধ্যেই ১২০টির বেশি খাঁচা বসানো হয়েছে। নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার কাজও চলছে। এমনকি পিলিভিট টাইগার রিজার্ভের একটি দলও বিজনৌরের প্রভাবিত এলাকায় গিয়ে মানুষকে চিতাবাঘের হাত থেকে নিরাপদ থাকার বিষয়ে সচেতন করছে। তবে যাই হোক, একটি চিতাবাঘের বাইককে তাড়া করার ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও, এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। 

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য