রাশিয়ায় জারি হচ্ছে না সামরিক শাসন, আশ্বাস পুতিনের

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া মার্শাল ল (সামরিক শাসন) জারির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন প্রেসিডেন্ট পুতিন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ’মার্শাল ল্য ((সামরিক শাসন) একমাত্র সেই সময় জারি করতে হয় যদি বহিশত্রুর আক্রমণের সম্ভাবনা থাকে বা সম্ভাবনা তৈরি হয়। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, তার প্রেক্ষিতে বলতে পারি, আগামীদিনে বহিঃশত্রুর আক্রমণের কোনও সম্বাভনা নেই। তাই, মার্শাল ল্য জারি হচ্ছে না।‘ প্রেসিডেন্ট এও বলেছেন, তিনি চাইছিলেন না ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে। পরিস্থিতি তাঁকে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করল।

প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনও ইচ্ছা বা বাসনা ছিল না। কিন্তু তাকে আমেরিকা ও তাদের মিত্রদেশ যুদ্ধে জড়িয়ে পড়তে উস্কে দিয়েছিল।

রুশ প্রেসিডেন্টের এই সাক্ষাৎকারের প্রেক্ষিতে রয়েছে, ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ আধিকারিকের বিবৃতি। তাঁর দাবি, বিশেষ সূত্রে তাদের গোয়েন্দা দফতর খবর পেয়েছে, প্রেসিডেন্ট পুতিন যে কোনও সময়ে রাশিয়ায় মার্শাল ল্য জারি করতে পারে। প্রেসিডেন্ট জেলেন্সকির মুখপাত্র মাইকেল পোডোলিয়াক জানান, নির্ভরযোগ্য সূত্রে তারা খবর পেয়েছেন, রুশ সরকার আগামীদিনে দমনপীড়ন নীতিতে এগোতে চাইছে। বিক্ষোভে রাশ টানার পাশাপাশি, অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার পথে হাঁটতে চলেছে। পাশাপাশি জারি করতে পারে একাধিক নিষেধাজ্ঞা। ইউক্রেন প্রেসিডেন্টের মুখপাত্রের বক্তব্যের সূত্র ধরে পুতিনকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে জানতে চাওয়া হলে তিনি ওই দাবি নস্যাৎ করে দেন।

আরও পড়ুন ইউক্রনের পারমানবিক কেন্দ্রে হামলা রুশ সেনার, ভয়াবহ বিস্ফোরণ

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ