ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারী বৃষ্টিতে বিপত্তি। শহরে ভেঙে পড়ল ২০০ বছর পুরনো বাড়ির একটা বিরাট অংশ। বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার বয়স ৬০ বছর যদিও নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জোড়াবাগান এলাকার ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের ঘটনা। ওই বাড়িটি বিপজ্জনক বলে কয়েকদিন আগেই বোর্ড লাগিয়েছিল কলকাতা পুরসভা। প্রায় ২০ জন আবাসিক থাকতেন। কিন্তু অন্যত্র যাওয়ার উপায় নেই বলেই বিপজ্জনক বাড়িতেই ছিলেন তাঁরা। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঘটে গিয়েছে বিপত্তি।

ইতিমধ্যেই খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে কলকাতা পুরসভা, এনডিআরএফ ও কলকাত পুলিশ। এখনও পর্যন্ত ১৫ জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। আর কেউ আটকে রয়েছেন কিনা খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগ, দীর্ঘদিন আগে বাড়িটি কলকাতা পুরসভা থেকে পরিত্যক্ত ঘোষণা করার পরেও ওই বাড়িতে ২০ জন থাকছিলেন। বাড়ির সামনে সরু গলি। ওই বাড়িতে ঢোকা-বেরনোর একটাই রাস্তা। যার ফলে উদ্ধারকারীদের উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। গোটা ঘটনার জন্য পূর্বতন মেয়রকে দায়ী করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও পডুন: ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

টানা ভারী বৃষ্টিতে শহরের একাধিক পুরনো বাড়িতে ক্ষতি হয়েছে। দুদিন আগেই উত্তর কলকাতায় একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী