বাড়ি বিক্রিতে আপত্তি, বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দিল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ি বিক্রি করা নিয়ে আপত্তি। আর তার জেরেই ছেলের হাতে খুন হলেন বাবা। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে বাবাকে খুন করে প্রমাণ লোপাট করতে তাঁর মৃতদেহ লেপে জড়িয়ে সেটা জ্বালিয়েও দেয় ছেলে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার নারহৌলিতে। জানা যাচ্ছে সম্প্রতি পৈতৃক বাড়ি বিক্রি করা নিয়ে অশান্তি শুরু হয়েছিল বাবা এবং ছেলের মধ্যে। কিছুতেই বাড়ি বিক্রি করতে রাজি হচ্ছিলেন না বাবা। আর সেই অশান্তির কারণেই বাবাকে খুন করেছে তাঁর ছেলে। 

স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই বাড়ি বিক্রি করা নিয়ে ব্যাপক অশান্তি চলছিল অমৃতলাল এবং তাঁর ছেলের মধ্যে। শুক্রবার রাতে সেই অশান্তিই চরমে ওঠে। সেদিন রাতে অমৃতলাল এবং তাঁর ছেলের মধ্যেকার বচসা তাঁদের প্রতিবেশীদের কানেও যায়। এরপরেই রাগের বসে অমৃতলালের ছেলে তাঁর বাবার গলা চেপে ধরে। শ্বাস বন্ধ হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না অমৃতলালের স্ত্রী। ঘটনার ১২ দিন আগেই টিই তাঁর মেয়ের বাড়িতে গিয়েছিলেন। তাই এই ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন অমৃতলাল। বাবাকে শ্বাসরোধ করে খুন করে তাঁর দেহ লেপে জড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেয় ছেলে। এরপর শনিবার বাড়ি ফিরে পুরো বিষয়টি জেনে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ ষ্টেশনে গিয়ে পুরো বিষয়টি জানান অমৃতলালের স্ত্রী আশা দেবী। তিনি থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে খবর।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপারিনটেনডেন্ট প্রকাশ সিং জানিয়েছেন, ‘ইতিমধ্যেই অভিযুক্ত ওই ছেলেকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সে নিজের অপরাধ স্বীকারও করেছে এবং জানিয়েছে তাঁর বাবা কোনও মতেই বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় সে তার বাবাকে খুন করেছে।’ 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা