শেন ওয়ার্নের ঘরে পাওয়া গিয়েছে রক্তের দাগ, জানাল থাইল্যান্ড পুলিশ

সকলেই রীতিমতো হতবাক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই না ফেরার দেশ পাড়ি দিয়েছেন শেন ওয়ার্ন। গত শুক্রবারই থাইল্যান্ডে নিজের ভিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫২ বছর। কিন্তু কিংবদন্তি এই ক্রিকেটার যে আর নেই সেটা হয়তো এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না। সকলেই রীতিমতো হতবাক। স্পিনের ঈশ্বর যে এত দ্রুত পরলোক গমন করবেন সেটা কেউই ভাবতে পারেননি। 

জানা গিয়েছে, নিজের ঘরে বসে-বসে টিভি দেখতে-দেখতে হার্ট অ্যাটাক হয়ে মারা যান খ্যাতনামা এই প্রাক্তন অজি স্পিনার। রাতের খাবারের সময় অনুপস্থিত দেখে  শেনকে ডাকতে তাঁর ঘরে যান এক বন্ধু। সেখানে গিয়ে তিনি দেখেন যে, ওয়ার্ন পুরোপুরি অবচেতন অবস্থায় পড়ে গিয়েছে। এরপর বিষয়টি জানাজানি হয়ে যায়। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা এসে চেষ্টা করলেও কোন্য লাভ হয়নি। কারণ, শেন ওয়ার্ন আগেই মারা গিয়েছিলেন। 

তবে থাই পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে, ওযার্নের ঘরে নাকি পাওয়া গিয়েছে রক্তের দাগ। পুলিশের অনুমান ওগুলি হল কাশির সঙ্গে শেনের মুখ দিয়ে বের হওয়া রক্তের দাগ।  পুলিশের একজন কর্তা জানিয়েছেন, ‘ওয়ার্নের ঘরে অনেকগুলি জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছে। কিন্তু সেটা সিপিআর-এর দেওয়ার সময় ভেজা কাশির সময় বেরিয়ে আসে’। এছাড়া থাই পুলিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে, শেনের মৃত্যুতে অস্বাভাবিক কিছু নেই। তারা আরও জানায় যে, হার্টের সমস্যা এবং বুকে ব্যথা আগে থেকেই ছিল এই কিংবদন্তি প্রাক্তন অজি ক্রিকেটারের।   

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?