রাশিয়া নেড়ি কুকুর নয়: পুতিন

রাশিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন আগ্রাসন নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছন, ‘অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। পাশাপাশি এটাও বলে রাখা দরকার, রাশিয়া নেড়ি কুকুর নয়।’

পুতিন এর আগেও জানিয়েছিলেন, তিনি কিয়েভের সঙ্গে কোনওভাবেই সংঘাতে জড়িয়ে যেতে চাইছিলেন না। কিন্তু পরিস্থিতি তাঁকে সে পথে যেতে বাধ্য করেছে।

রাশিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘অভিযান শুরুর দিন আমি যে কথা বলেছিলাম, অভিযানের এতোদিন বাদেও আমি সেই কথাই বলব। অভিযানের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। কিন্তু সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও রাস্তা ছিল না। পরিস্থিতি যে দিকে যাচ্ছিল, তাতে কিয়েভের ওপর আক্রমণ ছিল একমাত্র রাস্তা।’

এই প্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিন ২০১৪ সালের অভ্যুত্থানের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, ওই অভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। আর এ বছরের গোড়ার দিকে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল। পুতিনের মতে, মস্কো সব দিক থেকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল। ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনওভাবে নষ্ট হোক, সেটা তিনি চাইছিলেন না। কিন্তু কিয়েভ তাদের প্ররোচিত করতে বাধ্য করেছিল। আর তাদের মদত দিয়েছিল আমেরিকা ও তাদের মিত্র দেশ। ওরা সেটা না করলে যুদ্ধ এড়িয়ে যাওয়া যেত। ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘একটা বিষয় আপনাকে স্পষ্ট করে দিই। গত কয়েক বছর ধরে শুধু ডনবাসে ১৩ থেকে ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে পাঁচশোর বেশি শিশু। আর যেটে সব থেকে লজ্জাজনক, তা হল এই আগ্রাসনের পরেও আমেরিকা এবং তাদের মিত্রদেশ চুপচাপ বসে ছিল। ’

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ