৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

৪ মাসে ২২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে চর্চায় এসেছিলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ মাসে ২২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে চর্চায় এসেছিলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর। এবার নজিরবিহীন এক প্রশাসনিক সিদ্ধান্তে তাঁর এজলাস থেকে প্রত্যাহার করে নেওয়া হল প্রায় ১০০টি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য মামলা। এগুলি জেলা ও দায়রা জজ বীরেন্দ্র কুমার সিংহের আদালতে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন একজন সরকারি আইনজীবী। এই বিষয়ে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী জানিয়েছেন, রবি কুমার গত চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাঁর কাছে আরও ১০০ টি খুনের মামলা বিচারাধীন ছিল। যার ফলে আবারও কেউ মৃত্যুদণ্ড পেতে পারে, সেই আশঙ্কায় এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিগত এপ্রিল থেকে অগস্টের মধ্যে তিনি একাধিক হাই-প্রোফাইল রায়ের ঘোষণা দিয়েছেন। গত ১৩ অগস্ট তিনি ১২ বছরের পুরোনো একটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি দোষী সাব্যস্ত চারজনের বিরুদ্ধে ১.৭০ লক্ষ টাকা জরিমানা করেছেন। ২০১৪ সালের ১৪ জুলাই, শামলি জেলায় পুরোনো শত্রুতার জেরে পবন কুমার নামক এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলিতে হত্যা করা হয়েছিল। সেই মামলার সাজা হিসেবে ৪ জনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক রবি কুমার। এছাড়া গত ১২ অগস্ট, ২৭ বছর আগে মুক্তিপণের জন্য এক কাঠ ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি। ১৯৯৯ সালে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে কাঠ ব্যবসায়ী সেলিমকে অপহরণ করা হয়েছিল। পরে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর চাপারের একটি জঙ্গলে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। সেই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত শাহনাওয়াজকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি।

এছাড়া গত ১৭ জুলাই, তিনি শামলি জেলায় ২০১১ সালে ডাকাতির চেষ্টার সময় এক কৃষককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেন। ৬ জুলাই, ২০১০ সালের একটি হত্যা মামলায় এক প্রাক্তন গ্রামপ্রধান ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দেন। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত শত্রুতার জেরে ৬০ বছর বয়সী রাজবীর সিংহকে গুলি করে হত্যার দায়ে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এই মামলাটিকে অত্যন্ত বিরল মামলা বলে দাবি করেছিলেন রবিকুমার। এছাড়া ২ জুলাই, কর্তব্যরত এক হোমগার্ডকে হত্যার দায়ে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক রবিকুমার দিবাকর। জানা যায়, ২০২০ সালের ৪ জুন, হোমগার্ডের মাকে অভিযুক্ত ব্যক্তি আক্রমণ করেছিল। মাকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত হোমগার্ডকে ছুরিকাঘাতে হত্যা করে। এছাড়া ২০ জুন রাজেন্দ্র সাইনি হত্যা মামলায় গজেন্দ্র ও রামকিরণ নামে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক রবি কুমার। ১৫ বছর পুরোনো একটি জোড়া খুনের মামলায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি। গত ২৮ এপ্রিল ২০১৯ সালের হত্যা মামলায় এক নারী ও তার তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি।

যদিও এগুলো প্রথম নয়, রবি কুমার বরাবরইব তাঁর কঠোর রায়ের জন্যে পরিচিত। এর আগে ২০২২ সালে তিনি বারাণসীর জ্ঞানবাপী কমপ্লেক্সের ভিডিয়োগ্রাফি সমীক্ষা চালানোর নির্দেশ দিয়ে প্রথম চর্চায় এসেছিলেন। লখনউয়ের বাসিন্দা ৪৬ বছর বয়সী এই বিচারক ২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত দেওয়ানি বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৫ সালের মে মাসে তিনি সুলতানপুরে দেওয়ানি বিচারক এবং প্রায় পাঁচ মাস পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০২৫ সালের নভেম্বর মাস থেকে মুজাফফরনগরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থনে Nvidia-র সিইও পদে ফিরছেন জেনসেন হুয়াং!

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার ইন্ডিগোর মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

ধুরন্ধর ২-কে হারিয়ে ১১ দিনে বক্স অফিসে নতুন রেকর্ড রামায়ণ-এর

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন