শুরুতেই চেন্নাই-কলকাতা দ্বৈরথ, দেখে নিন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি

আর মাত্র ২০ দিন। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ২০ দিন। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। এই কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে খুব দ্রুত ক্রীড়াসূচি প্রকাশ করার কথা বলেছিল বিসিসিআই। আর রবিবাসরীয় দুপুরেই সেই কাজটি সেরে ফেলল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে থাকা বোর্ড। আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশ করল তারা। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের ফাইনালিস্টরা। অর্থাৎ, শুরুতেই চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স লড়াই দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা। ধোনি বনাম শ্রেয়স দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকবেন সবাই।

আসন্ন আইপিএলে গ্রুপ পর্বে মোট ১৪টি ম্যাচ খেলবে কেকেআর। প্রথম ম্যাচ সিএসকে-র বিরুদ্ধে খেলার পর ৩০ মার্চ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে নাইটরা। এরপর পয়লা এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে হবে শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানেদের। তারপর ৬ এপ্রিল রোহিত শর্মার মুম্বইয়ের বিপক্ষে নামবে দু’বারের চ্যাম্পিয়নরা।

আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের টুর্নামেন্টে দু’টি নতুন দলের অন্তর্ভুক্তি হয়েছে। তারা হল লখনউ এবং গুজরাত। যার ফলে মোট দলের পরিমান হয়েছে ১০টি। ৫টি করে দল নিয়ে মোট ২টি গ্রুপ করে খেলা হবে।

 

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?