দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গুনে আর দুই মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। বাকি আর মাত্র ৫৬ দিন। রাজ্যের নতুন সরকার এই উৎসব ঘিরে নিরাপত্তার কোনও ত্রুটি রাখতে চাইছে না। তাই হাতে সময় থাকতেই  শহরের পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি শুরু করে  দিয়েছে কলকাতা পুলিশ। পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকেই পরিকল্পনা তৈরি  করছে শুভেন্দু অধিকারীর সরকার। 

কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত ডিভিশনের ডিসি এবং ডিসি ট্রাফিকের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে আলোচনা করে ওই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।  পুলিশের তরফে জানতে চাওয়া হয়েছে, প্রতিটি এলাকায় মোট কতগুলি পুজো হচ্ছে। কোন মণ্ডপে বেশি দর্শনার্থীর সমাগম হতে পারে, কোথা দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন এবং কোন পথ দিয়ে বেরিয়ে যাবেন। দর্শকদের সুবিধার জন্য বিস্তারিত পরিকল্পনা চাওয়া হয়েছে। পুজোর তালিকায় কোনও পরিবর্তন হয়ে থাকলে, অর্থাৎ নতুন পুজো যুক্ত হলে বা কোনও পুজো বাদ গেলে, সেই তথ্যও জানাতে বলা হয়েছে। 

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

এছাড়াও বড় পুজোগুলির তালিকা, আকর্ষণীয় থিমের মণ্ডপ, সম্ভাব্য ভিড়ের জায়গা এবং যে সমস্ত রাস্তায় পথচারী বা যানবাহনের অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, সেগুলির তথ্য চেয়েছে লালবাজার। কোনও এলাকায় রাস্তা সংকীর্ণ হলে সেটিও আগাম জানাতে হবে। পুজো কমিটিগুলিকে ইতিমধ্যে কোনও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে। গত বছরের পুজোয় কোথায় সমস্যা হয়েছিল এবং কোন ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে, সেই অভিজ্ঞতাও এবার কাজে লাগাতে চাইছে কলকাতা পুলিশ। অর্থাৎ পুজোর ভিড়, যানজট এবং নিরাপত্তা, এই তিন দিক সামলাতেই আগাম প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল