অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্নপূর্ণার যোজনার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে নদিয়ার বীরনগর পুরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার পুরসভায় চত্বরে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার আবেদন করা সত্ত্বেও অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তাঁরা। কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নেই, প্রশাসনের কাছে তার স্পষ্ট জবাব দাবি করেন তাঁরা। বিক্ষোভ ঘিরে পৌরসভা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় পুলিশকে। পরে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বহু মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে। তবে এখনও বিপুল সংখ্যক মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠছে। সেই বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় ক্ষোভবাড়ছে। বীরনগরের ঘটনাতেও সেই ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। যোগ্য মহিলারা কবে প্রকল্পের সুবিধা পাবেন এবং তাঁদের অভিযোগের সমাধান কবে হবে, এখন সেটাই বড় প্রশ্ন।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি