বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনে যুবকের থেঁতলানো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে নিউটাউনের স্বামীজি নগর এলাকা থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। মুখ থেঁতলানো থাকায় প্রথমে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তদন্তে নেমে মৃতের পরিচয় জানতে পারে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে সৌরভের মুখে একাধিকবার আঘাত করা হয়েছিল। সেই আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্তের সূত্র ধরে নিউটাউনের আদর্শপল্লী এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক সৌরভের বন্ধু। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশ ঘিরে ধরে। সৌরভের মৃত্যুর ঘটনায় তাঁর যোগ রয়েছে সন্দেহে ওই যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে পরিস্থিতি সামাল দিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুনঃ রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

সৌরভের সঙ্গে ওই যুবকের সম্পর্ক কেমন ছিল, ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এবং খুনের ঘটনায় তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক হওয়া চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, বন্ধুত্বের টানাপোড়েন নাকি অন্য কোনও কারণে এই খুন-সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম