বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

Share:

নিজস্ব প্রতিনিধি:  পেটব্যথার সমস্যা  নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তাঁর জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। শনিবার (২২ অগস্ট) সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মীরা দেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। প্রায় ৮টা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। মীরা ভট্টাচার্যের কী সমস্যা হচ্ছে, তাঁর চিকিৎসা কীভাবে চলছে এই সমস্ত বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, চিকিৎসার ক্ষেত্রে কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হলে সরকার পাশে থাকবে বলে চিকিৎসকদের জানিয়েছেন শুভেন্দু। প্রয়োজন হলে যেন তাঁকে সরাসরি বিষয়টি জানানো হয়, সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন: ‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

প্রায় দু’সপ্তাহ ধরে পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন ৭৬ বছরের মীরা ভট্টাচার্য। শুক্রবার ব্যথা বেড়ে যাওয়ায় রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’