মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

এবার ঘরে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর মাঠপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ঘরে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর মাঠপাড়া এলাকায়। ঘটনায় রবিবার (২৩ অগস্ট) সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। যদিও বিপাকে পড়ে অন্তু বিশ্বাস নামের ওই যুবক সবটা অস্বীকার করেছে। 

স্থানীয় সূত্রের খবর, ওই যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল একবার। এছাড়া মদ খেয়ে এলাকার একাধিক যুবকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ রয়েছে। রাতবিরেতে গুণ্ডামির অভিযোগ রয়েছে। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ‘গতকাল রাত ১২ টা নাগাদ আমি মেশিনে কাজ শেষ করে বাইরে হাত পা ধুয়ে শুতে যাই। তার আগেই খাওয়া হয়ে গিয়েছিল। হঠাৎ-ই বুঝতে পারি আমার মশারি কেউ তুলছে। আমার পায়ে খারাপভাবে স্পর্শ করছি। উঠে দেখি ওটা অন্তু। তাঁর পরনে কোনও পোষাক ছিল না। মদ্যপ ছিল। আমি চিৎকার করতেই আমার মুখ চেপে ধরে। আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার ছেলে বাধা দিলে তাঁকেও মারধর করে। এরপর আমি কোনরকম অন্তুর হাত ছেড়ে বাইরে ওদের বাড়ি যাই। ওঁর কীর্তির কথা জানাই। ততক্ষনে আমার বাড়িতে জামাকাপড় ফেলেই পালায় অন্তু। একা থাকার সুযোগে আমার বাড়িতে খারাপ উদ্দেশ্যে ঢুকেছিল ও। ওর শাস্তি চাই।’

স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা মহিলাকে মামি বলে ডাকত অন্তু। সেই সুযোগে যে এত বড় অপরাধ করবে অন্তু। তা ভাবা যায়নি। পাড়ার সকলে ওর শাস্তির দাবি করছে। এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ওই এলাকায়। উত্তেজিত জনতা অন্তুকে মারধর করেছে। খবর পেয়ে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ। অন্তুকে থানায় নিয়ে যায়। তবে থানায় যাওয়ার আগে সাংবাদিকের সামনে অন্তু জানিয়েছে, সে নির্দোষ। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্য কেউ এমন কীর্তি করেছে, তাকে মিথ্যে দোষ দেওয়া হচ্ছে। গতকাল কাজ থেকে ফিরে বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় সে বসেছিল ঠিকই। কিন্তু এমন কোনও কাজ করেনি। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘গতকাল রাত তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। আমরা অন্তর চরম শাস্তির দাবি করছি। আমাদের এলাকার মানুষজন সুরক্ষিত নয়। মহিলাকে মারধরের পর ওর ছেলেকেও মারধর করেছে অন্তু। বিবস্ত্র, মদ্যপ ছিল ও। আমরা পুলিশকে সবটা জানিয়েছি।’ এই ঘটনায় ওই এলাকায় হইচই পড়ে গিয়েছে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার