ম্যাঞ্চেস্টার ডার্বিতে বাজিমাত সিটির, উড়ে গেল ইউনাইটেড

রবিবাসরীয় রাতে ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটি বনাম ইউনাইটেডের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অন্যতম একটা ম্যাচ দেখল ফুটবল প্রেমীরা। রবিবাসরীয় রাতে ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটি বনাম ইউনাইটেডের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। উত্তেজনা পূর্ণ এই ম্যাচে বাজিমাত করল ম্যান সিটি। ম্যান ইউকে ৪-১ ব্যবধানে পরাস্ত করল পেপ গুয়ার্দিওলার দল। সিটির হয়ে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজ। ভাগ্য সুপ্রসন্ন থাকলে আরও বড় ব্যবধানে জিততে পারত সিটিজেনরা। 

এই নিয়ে চলতি লিগে দুই দলের লড়াইতে দু’বারই জয়ের মুখ দেখল ম্যান সিটি। রবিবাসরীয় ম্যাচের পঞ্চম মিনিটেই পেপের দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। বার্নার্দো সিলভার বাড়ানো গোল থেকে বল জালে জড়ান এই বেলজিয়ান মিডিও। তবে ২২ মিনিটের মাথায় এই গোল পরিশোধ করে দেন স্যাঞ্চো। যদিও লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। ২৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-১ করেন ডি ব্রুইন। এগিয়ে থেকেই বিরতিতে যায় গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা। 

বিরতির পর দুই পক্ষই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয়। তবে গোলের দরজা কেউই খুলতে পারছিল না। ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান রিহাদ মাহরেজ। কেভিন ডি ব্রুইনের কর্ণার থেকে ভলিতে গোল করেন তিনি। এরপর সংযুক্তি সময়ে ম্যান ইউয়ের জালে ফের একবার বল জড়িয়ে দেন রিহাদ। রেফারি শেষ বাঁশি বাজালে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন সিটির ফুটবলাররা। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল ম্যান সিটি।

 

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?