জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: জিম থেকে বাইরে বেরোনো মাত্রই পর পর গুলি। সারা শরীর লক্ষ্য করে চালানো হয়েছে ২০ রাউন্ড গুলি। এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে বুলেট। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিখ্যাত ইউটিউবার তথা হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান। প্রকাশ্যে এমন দুঃসাহসিক হত্যাকাণ্ডের পরেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। সেই সঙ্গে ফের একবার যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সমাজমাধ্যমে নেটিজেনদের কাছে গায়ক হিসেবে যথেষ্টই জনপ্রিয় ছিলেন অঙ্কিত বালিয়ান। একাধিক মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছিলেন। তিন বছর আগে ২০২৩ সালে ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’ গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অঙ্কিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বুধবার (২৬ অগস্ট) সন্ধ্যায় শামলি বাজারের কাছে একটি জিম থেকে শরীর চর্চা শেষে বেরিয়ে আসেন অঙ্কিত। নিজের গাড়িতে যখন বসছিলেন ঠিক তখনই জিমের বাইরে অপেক্ষায় থাকা চার দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দেন। দুষ্কৃতীরা কমপক্ষে ২০টি বুলেটে অঙ্কিতের শরীর ঝাঁঝরা করে দেয়। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেওয়ার পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া অঙ্কিতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। যদিও বাঁচানো যায়নি তাঁকে।’

নিহত অঙ্কিতের পরিজনরা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে লড়ার প্রস্তুতি নিয়েছিলেন হরিয়ানভি গায়ক-নায়ক। ফলে রাজনৈতিক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হতে পারে। পুলিশ অবশ্য অঙ্কিতের নৃশংস খুন নিয়ে মুখ খুলতে চায়নি। প্রত্যক্ষদর্শীদের জেরা করে খুনিদের কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে বলে শামলি কোতোয়ালি থানার এক আধিকারিক জানিয়েছেন। অঙ্কিতের খুনের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খুনিদের ধরার দাবিতে রাস্তা অবরোধ করেন। পরে ছেলের মৃতদেহ নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অঙ্কিতের মা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক