‘জীবন অনিশ্চিত’, নেপাল হড়পা বান থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মানসী পারেখ

নেপাল-তিব্বতের সীমান্ত সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যায় (Flash Flood) দেখা দিয়েছে চরম বিপর্যয়। এই দুর্যোগের আবহেই এক চাঞ্চল্যকর ও আবেগঘন তথ্য প্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মানসী পারেখ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপাল-তিব্বতের সীমান্ত সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যায় (Flash Flood) দেখা দিয়েছে চরম বিপর্যয়। এই দুর্যোগের আবহেই এক চাঞ্চল্যকর ও আবেগঘন তথ্য প্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মানসী পারেখ। জানালেন, নেপালের ভয়াবহ হড়পা বান থেকে কোনও মতে বাঁচলেন তিনি। ঈশ্বরের ইচ্ছেয় এখন সুরক্ষিত রয়েছেন তিনি। সম্প্রতি সদগুরুর কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার সফরের অংশ হয়েছেন অভিনেত্রী। আজ তথা বৃহস্পতিবার (২৭ অগস্ট) সকালে প্লাবিত ও বিপর্যস্ত তিব্বতের গিয়ারং পোর্ট (Gyirong Port) এলাকায় অভিনেত্রীর যাওয়ার কথা ছিল। কিন্তু সেই জায়গা এখন জলের তলায়। পুরো ডুবে গিয়েছে ওই এলাকা।

একই সঙ্গে বন্যার ভয়াবহ ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার আবেদনও জানিয়েছেন তিনি। গিরং বন্দরে হড়পা বানের একটি ভিডিও ভাগ করে মানসী লিখেছেন, ‘এটা কী অবস্থা হয়েছে! আমার তো আগামিকাল (বৃহস্পতিবার) সকালে এখানেই থাকার কথা ছিল।’ এরপর তিব্বতের জিরং বন্দরের একটি ভিডিও পোস্ট করে তিনি জানালেন, ‘গত পাঁচদিন আগে আমি এবং আমার সঙ্গীরা এখানে ছিলাম। সেই জায়গা এখন পুরো জায়গাটা ডুবে গিয়েছে। অথচ সেখান থেকে আমি কত আন্তরিকতা পেয়েছিলাম।’ এরপর নিজের নিরাপত্তা নিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবন অনিশ্চিত, কিন্তু যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ক্রমাগত প্রার্থনা করছি। ঈশ্বরের কৃপায় আমরা চিনে নিরাপদে আছি। ইশা ফাউন্ডেশন আমাদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। সকলের সুস্থতা ও নিরাপত্তার জন্য দয়া করে প্রার্থনা করুন।’

উল্লেখ্য, বুধবার বিধ্বংসী আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া জেলা এবং সংলগ্ন তিব্বতের জিরং অঞ্চল পুরো ডুবে গিয়েছে। নেপাল ও তিব্বতের মধ্যে সীমান্ত ক্রসিং জিরং বন্দরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪.৪ মাত্রার ভূমিকম্প এর বিপর্যয়ের কারণ। তবে, অন্য প্রতিবেদনে বলা হয়েছে যে, বরফ ও পাথরের ধস অথবা ভূমিধস লেন্ডে নদীকে অবরুদ্ধ করে একটি অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি করেছিল, যার পরেই বিপুল পরিমাণ জল ও ধ্বংসাবশেষ শুরু হয়। নেপালের এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন। দেশটিকে সাহায্যের সমস্ত আশ্বাস দিয়েছেন। 

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ