নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যুমিছিলের সারি ক্রমশই দীর্ঘ হচ্ছে। শনিবার (২৯ অগস্ট) সন্ধে পর্যন্ত মোট ৬৭৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬২ জনে। কাদার স্তুপে প্রাণের স্পন্দন খুঁজে চলেছেন উদ্ধারকারীরা। উদ্ধারকার্যের মধ্যে নতুন করে ভয় ধরাচ্ছে ভোটেকাশী নদীর জল বৃদ্ধি। ফলে যে কোনও সময়ে নতুন করে বান আসার আশঙ্কা রয়েছে।

শনিবার সন্ধেয় নেপাল পুলিশের মুখপাত্র অভিনারায়ণ কাফেল জানিয়েছেন, ‘বুধবারের ভয়াবহ বন্যা ও হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫ জনে। তার মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন মহিলা, ২২ জন কিশোরী ও ২০ জন কিশোর। তাছাড়া ২১৭ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ২০ জনের দেহ শনাক্তকরণের পরে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যুমিছিলের সারি যেমন দীর্ঘতর হচ্ছে তেমনই নিখোঁজের সংখ্যাও হু-হু করে বাড়ছে। নেপাল পুলিশের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ‘মোট ২ হাজার ৩৬২ জন নিখোঁজ রয়েছেন। তার মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালি নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন মহিলা। ৪৯৯ জন বিদেশি নাগরিকেরও কোনও খোঁজ মেলেনি। প্রলয়ঙ্করী বন্যার পরে বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযানে ২ হাজার ৩০১ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নুযাকাটি জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।’

আন্যদিকে নেপাল সেনার জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, ১৬৩ বিদেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে ১১৩ জন ভারতীয়। এছাড়া ২৬ জন চিনা ও ১৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার