আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের ডেরা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে ওই হামলা চালানো হয়। যদিও হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। মুসলিম দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির চিঠি পাঠানোর পরের দিনই এই হামলা চালানো হল। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে ইরানের হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক ইরানের হামলার কথা অস্বীকার করেছে।

 

গোপন ডেরা থেকে গতকাল রবিবার (৩০ অগস্ট) মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এক চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ওই চিঠিতে আমেরিকা ও ইজরায়েলকে নিশানা করে তিনি লিখেছেন, ‘ইসলামের শত্রুরা (পড়ুন আমেরিকা ও ইজরায়েল) মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়। মুসলিম বিশ্বের আড়াআড়ি বিভাজন ও দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা, যাতে উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে।’

মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানোর পাশাপাশি মোজতবা খামেনি প্রশ্ন তুলেছেন-মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে প্যালেস্তানিয়রা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো? ইসলামি দেশগুলোর বিভেদের সুযোগ নিয়ে আমেরিকা দাদাগিরি চালাচ্ছে বলে অভিযোগ তুলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লিখেছেন, ‘মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনও শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’

খামেনির চিঠি পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরশাহির আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন ডেরা লক্ষ্য করে হামলা চালাল ইরানের সেনাবাহিনী। সোমবার (৩১ অগস্ট) ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমিরশাহির আল মিনহাদ ঘাঁটি বিদেশি বাহিনীর অন্যতম প্রধান লজিস্টিক ও বিমান পরিবহন কেন্দ্র। মার্কিন অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের উদ্দেশ্যেই বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে।’

বিবৃতিতে মার্কিন সেনাকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না। আমেরিকান সন্ত্রাসী বাহিনীর চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাবে প্রতিটি শহিদের রক্তের বদলা নেওয়া হবে।’

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ