‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে জুলাই মাসে দিল্লিতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ ভবন অভিযানে নেমেছিলেন নিট পরীক্ষার্থীরা। দিল্লির যন্তর-মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত অভিযানে পরীক্ষার্থীদের বাধা দিয়েছিল দিল্লি পুলিশ। এমনটাই ছিল অভিযোগ। এমনকি দিল্লি পুলিশের বিরুদ্ধে জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জেরও অভিযোগ তুলেছিলেন পরীক্ষার্থীরা। সেই ঘটনায় ও আইন না মানার অভিযোগে উল্টে আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে ১৩টি এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। এবার চাপের মুখে পড়ে সেই এফআইআর গুলি তুলে নিতে ও সংসদ ভবন অভিযান কাণ্ডে পড়ুয়াদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার কথা সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ। আজ, সোমবার সন্ধ্যায় গত ২০ জুলাই পড়ুয়াদের সংসদ ভবন অভিযান সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। সেই মামলার শুনানিতেই এদিন নিজেদের আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। আগামিকাল, মঙ্গলবার মামলাটির পূর্ণাঙ্গ শুনানির সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে।

আরও পডুন: আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

দিল্লি পুলিশ এদিন সুপ্রিম কোর্টে জানিয়েছে, তারা এফআইআরগুলি খারিজের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৪২ অনুচ্ছেদের প্রয়োগ ঘটাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষে দাখিল করা এক আবেদনে দিল্লি পুলিশ জানিয়েছে যে, গত ২০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে হওয়া নিট বিক্ষোভের ঘটনায় তারা আর কোনও এফআইআর (FIR) দায়ের করবে না। প্রসঙ্গত, এফআইআর খারিজের দাবিতে আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ফের রাস্তায় নামার ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাঁদের দাবি, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজ-সহ তিন দফা প্রতিশ্রুতি এখনও পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে সিজেপি। সেই মিছিলের অনুমতি বাতিলের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা এদিন দুপুরেই শীর্ষ আদালতে দায়ের হয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি। তারপরেই দিল্লি পুলিশ শীর্ষ আদালতে নিজেদের অবস্থান জানিয়েছে। কেন্দ্রীয় সরকারও দিল্লি পুলিশের পাশাপাশি পড়ুয়াদের আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার