রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

এদিকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই সরকারি বাসে মহিলাদের ভাড়া দিতে হচ্ছে না। মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে সরকারি বাস পরিষেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের পরিবহণ দফতরের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, পুজোর আগেই আরও কিছু সরকারি এসি বাস রাস্তায় নামানো হবে। আগামী মার্চের মধ্যে ১,০০০ টি নতুন বাস রাস্তায় নামানোর লক্ষ্য নিয়েছে রাজ্যের। এদিকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই সরকারি বাসে মহিলাদের ভাড়া দিতে হচ্ছে না। মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হয়েছে। সেই কারণেই অভিযোগ, অনেক সময়ে মহিলারা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলেও সরকারি বাস দাঁড়াচ্ছে না। তাঁদের এড়িয়ে চলে যাচ্ছে। সরকারি বাস পরিষেবা নিয়ে মহিলা যাত্রীদের এই অভিযোগের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়ে ছেন অর্জুন সিংহ। এই ধরনের অভিযোগ খতিয়ে দেখতে কন্ডাক্টরদের শরীরে বডি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাস সংক্রান্ত যেকোনও সমস্যা বা অভিযোগ জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

ফোন নম্বরগুলি হল,

NBSTC (উত্তরবঙ্গ): ৯০৪৬২২৯০২৫
SBSTC (দক্ষিণবঙ্গ): ৭৬৯৯৯৯৩৯৩০
CTC/ইবিএসটিসি: ৮৬৯৭৭৩৩৩৯২ / ৮৬৯৭৭৩৩৩৯১
West Bengal Surface Transport: ৯৪৩২৫৯৭০৯৮

এছাড়াও দূরপাল্লার বাস এবং বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের পরিবহন দফতর। ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমের মতো রাজ্যের সঙ্গে বাস চলাচল নিয়ে চুক্তি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ওই রাজ্যগুলিতে বাস চলবে এবং বাসগুলিতে ‘পশ্চিমবঙ্গ’ লেখা থাকবে। বেকার যুবকদের জন্য কম খরচে বাস পারমিট এবং ছোট অটো-টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরিবহণ ক্ষেত্রে প্রায় ৪.৩৫ কোটি টাকার উদ্যোগের কথাও জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ। ওলা-উবেরের মতো অ্যাপ-ক্যাবগুলিকে অবিলম্বে কমার্শিয়াল নম্বর প্লেট করতে হবে। এর জন্য এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে। কলকাতায় ট্রাম পরিষেবা সম্প্রসারণের বিষয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বেলারুশ ও মেলবোর্ন থেকে বিভিন্ন সংস্থা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?