‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের ফরাক্কায় মাটি ধসে বিপত্তি। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ধসের কারণে কার্যত বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। সেই ধস মেরামতির কাজ করছে রেল। যদিও পরিস্থিতির কথা মাথাতে রেখে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে উত্তরবঙ্গে যেতে পারছেন না বহু মানুষ। সেই অসুবিধার কথা মাথাতে রেখেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে জলসম্পদ ভবনে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ফরাক্কার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই বিষয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘ট্রেন বাতিলের কারণে অতিরিক্ত ৮টি বাস চলছিল, এখন সেটি বাড়িয়ে আরও ২০টি করা হয়েছে। পরিবহণমন্ত্রী সবটাই আপনাদের জানিয়েছেন। রেল দ্রুততার সঙ্গে কাজ করছে। আজ রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের জন্য নিখরচায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি লজে যাত্রীদের রাখা হবে। কাউকে টাকা খরচ করতে হবে না। ট্রেনে যে যাত্রীরা আটকে পড়েছেন, তাঁদের খাবার ও জল পরিবেশন করবে পুলিশ।’

আরও পডুন: ‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘বহু মানুষ বাস পাচ্ছেন না। রেল গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আধিকারিকদের বলব, বাসের ভাড়া নিয়ে যেন কোনও কালোবাজারি না হয় সেটা দেখবেন।’ পরিবহণ দফতরের তরফে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) কর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে আরও বলা হয়েছে, স্টেশনে বা বাস টার্মিনালে যাত্রীদের ভিড় এবং চাহিদার উপর ভিত্তি করে যেন তৎক্ষণাৎ প্রয়োজনমতো আরও অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়।

এর পাশাপাশি, এই জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে বেসরকারি বাস চালক বা মালিকরা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বা অন্যায্য ভাড়া আদায় করতে না পারেন, তা সুনিশ্চিত করতে বিভিন্ন জেলার জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকরা স্থানীয় বেসরকারি বাস অপারেটরদের সঙ্গে সরাসরি সমন্বয় রেখে নজরদারি চালাবেন।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ