‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডিভিসি খুব ভাল কাজ করেছে, একটাও বাঁধ ভাঙেনি। আগের মুখ্যমন্ত্রী তো শুধুই ডিভিসিকে খারাপ বলত। অতিরিক্ত বৃষ্টি হলে কী করা যাবে, ধাপে ধাপে নিয়ম মেনে জল ছাড়া হয়েছে।’ আজ, শুক্রবার জলসম্পদ ভবন থেকে দামোদর ভ্যালি কর্পোরেশনের এমনই ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেচ দফতরের কর্মী, সেচমন্ত্রী, আধিকারিক ও একাধিক জেলার জেলাশাসকরা। বন্যা মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানিয়েছেন, ‘লোয়ার দামোদর এলাকা অর্থাৎ বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে একটিও বাঁধ ভাঙার ঘটনা ঘটেনি এবং স্লুইস গেট ও ড্যামগুলি সঠিকভাবে কাজ করছে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাধারের ক্ষমতার বাইরে জল জমে যাওয়ায় ডিভিসি বাধ্য হয়ে গত দু’দিন ধরে ১ লক্ষ কিউসেক হারে বেশি জল ছাড়ছে। এর ফলে হুগলি গ্রামীণ এলাকার আরামবাগ সাব-ডিভিশনের সাতটি ব্লক ও নয়টি গ্রাম পঞ্চায়েত এবং হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা এলাকা কিছুটা প্রভাবিত হয়েছে। প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং দ্রুত পরিস্থিতি সামলে নেওয়া হবে বলে। বৃষ্টি না বাড়লে আজ বিকেলের পর থেকে বন্য়া পরিস্থিতির উন্নতি হবে। ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত ওষুধ, অ্যান্টি ভেনাম পাঠানো হয়েছে। চিন্তার কারণ নেই। ভয় পাবেন না কেউ।’

আরও পডুন: আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

ডিভিসির প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ড্যাম বা জলাধারের একটা নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত জল জমলে সেটা ছাড়তেই হবে। দোষারোপ করে লাভ নেই। ডিভিসি খুব ভাল কাজ করছে। একটাও বাঁধ ভাঙেনি। আগের মতো বালির ব্যাগ নিয়ে উৎসব করতে হচ্ছে না। ড্যামের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে জল তো ছাড়বেই। তার মোকাবিলাও করতে হবে।’ মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ও ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, ‘মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা। এর স্থায়ী সমাধানের জন্য বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। কানপুর আইআইটি, বিশেষজ্ঞ টিম, জলশক্তি মন্ত্রক এবং বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ, এই তিন রাজ্যের মধ্যে কো-অর্ডিনেশন মিটিং করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এনডিএম (ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট) এবং রাজ্য তহবিলের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অতিরিক্ত তহবিলের আবেদন জানানো হয়েছে। এক থেকে দু’বছরের মধ্যে এর স্থায়ী সমাধান মিলবে।’

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের