বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ১২ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপানের পরেই অসুস্থ হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। শনিবার রাতে ঘুঘর, নওরাজ, বারাজ-সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা মদ্যপান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এরপর একে একে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের প্রত্যেকেই সাগর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। বিষাক্ত বা ভেজাল মদ পান করার সম্ভাবনাকে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মদে বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ইতিমধ্যে মৃতদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদেড় সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন। নিহতেরা কোথা থেকে মদ কিনেছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের পান করা মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হতে পারে। এর মাধ্যমে মদের গুণমান, উপাদান এবং উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ঘটনার সঙ্গে কোনও বেআইনি মদ বিক্রির চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন। আরও কেউ একই মদ পান করে অসুস্থ হয়েছেন কি না , তা জানতেও এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে। উল্লেখ্য, গত মাসে গুজরাতের ভাবনগর জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে ১৩ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ভাবনগরের ঘটনায় তদন্তে নেমে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ ওঠে, একটি পরিচিত ইন্ডিয়ান মেড ফরেন লিকার (IMFL) ব্র্যান্ডের মদের মাধ্যমে বিষাক্ত তরল ছড়ানো হয়েছিল। তদন্তে ওই মদে ৩৮.৫৯ শতাংশ মিথানল থাকার তথ্য সামনে আসে। ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাঁদের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্তদের বিরুদ্ধে বিষপ্রয়োগ ও ইচ্ছাকৃত নরহত্যার মতো গুরুতর ধারায় মামলা করা হয়।তবে মধ্যপ্রদেশের সাগরের ঘটনায় এখনই মৃত্যুর কারণ হিসেবে বিষাক্ত মদকে চূড়ান্তভাবে দায়ী করা হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এবং মদ পরীক্ষার ফল সামনে আসার পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ