ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণেই প্রথমে দুর্ঘটনা ঘটে। পরে সেই ট্যাংকারে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয়। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে দমকল ও জরুরি পরিষেবা।

সানান্দাজ শহরের গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে হতাহতের সংখ্যা জানানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে উদ্ধার ও তদন্তের কাজ এগোনোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বদলাতে পারে। ইরানে জ্বালানি বহনকারী ট্যাংকারকে ঘিরে বড় ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে। দেশটির দুর্বল সড়ক পরিকাঠামো, পুরনো যানবাহনের ব্যবহার এবং ভারী যানবাহনের চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধরা হয়।

আরও পড়ুন: রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

২০১৮ সালে সানান্দাজের কাছে এমনই একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩ জন। যাত্রী তোলার জন্য একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই সময় একটি জ্বালানি ট্যাংকার গিয়ে বাসটিকে ধাক্কা মারায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ইরানের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। রাস্তার পরিকাঠামোর দুরবস্থা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউন-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, প্রতি বছর ইরানে সড়ক দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। পাশাপাশি প্রায় ৮ লক্ষ মানুষ আহত হন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। হামেদান-সানান্দাজ মহাসড়কের সাম্প্রতিক দুর্ঘটনাটি ফের একবার ইরানের সড়ক নিরাপত্তা ও ভারী যানবাহন চলাচল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে