কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর এটাই হতে চলেছে নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। ফলে এবারের দুর্গোৎসবকে ঘিরে শুরু থেকেই বাড়তি তৎপরতা নিয়েছে প্রশাসন। পুজোর আয়োজন থেকে নিরাপত্তা, সরকারি নির্দেশিকা থেকে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয়, সব ক্ষেত্রেই আগেভাগে প্রস্তুতি সেরে নিতে চাইছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই সব দিক খতিয়ে দেখতেই আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মিলনমেলা প্রাঙ্গণে বিকেল ৪টে নাগাদ পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।   

রাজ্যের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। সূত্রের খবর, পুজোকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি থেকে শুরু করে সরকারি অনুদান, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে আলোচনায়। বিশেষ করে এবছর পুজোর সরকারি গাইডলাইন কী হবে, কোন কোন পুজো কমিটি অনুদানের আওতায় আসবে এবং অনুদানের পরিমাণ কত হবে, তা নিয়ে সকলের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এই নিয়েও আলোচনা হবে।  পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এবারের দুর্গোৎসবের সামগ্রিক পরিকল্পনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে সরকারি অনুদান নিয়ে। ২০১৮ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যে দুর্গাপুজোর জন্য ক্লাব ও সংগঠনগুলিকে সরকারি অনুদান দেওয়া শুরু করে। প্রথম বছর অনুদানের পরিমাণ ছিল ১০ হাজার টাকা। পরবর্তী বছরগুলিতে ধাপে ধাপে সেই অঙ্ক বাড়তে থাকে। ২০২৩ সালে অনুদান ছিল ৭০ হাজার টাকা, ২০২৪ সালে তা বেড়ে হয় ৮৫ হাজার টাকা। এরপর ২০২৫ সালে অনুদানের পরিমাণ একলাফে বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ১০ হাজার টাকা।

আরও পড়ুন: ৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

বৈঠকে বিসর্জনের দিনক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়েও পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হতে পারে। গত ৭ সেপ্টেম্বর পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরকারের বৈঠকের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পরই আজকের বৈঠককে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে দুর্গোৎসব কমিটিগুলির মধ্যে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘ইতিমধ্যেই পর্যটন দফতরের তরফে মহালয়ার দিনের অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।’ 

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর