দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাণক্যপুরীর মোতিবাগের কাছে অবস্থিত মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধে পর্যন্ত মালিক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন মেসবাড়ির মালিক হরিরাম গুপ্ত, তাঁর স্ত্রী ঊর্মিলা ও ছেলে মহেশ। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ভেঙে পড়া বাড়ি যে জমিতে গড়ে উঠেছিল তার মালকিন হলেন হরিরাম গুপ্তের স্ত্রী ঊর্মিলা। আর দম্পতির ছেলে মহেশ মেসবাড়ি দেখভালের দায়িত্বে ছিলেন।’

গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধেয় দিল্লির চাণক্যপুরীর কাছে মোতি বাগ এলাকায় ছাত্রদের মেসবাড়ি হিসেবে পরিচিত পাঁচতলা একটি ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান মেসবাড়িটিতে থাকা আবাসিকরা। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। ইট-পাথরের কংক্রিকেটের নিচ থেকে বের করে আনা হয় একের পর এক রক্তাক্ত দেহকে। সূত্রের কবর, ভেঙে পড়া মেসবাড়িতে থাকার জন্য ভাড়া নেওয়ার আগে মুচলেকায় সই করতে হত আবাসিকদের। আবাসিকদের জন্য ছিল আলাদা আলাদা চুক্তিপত্র। সেই চুক্তিপত্রে থাকা একটি ধারা বিতর্কের জন্ম দিয়েছে। সেই ধারায় উল্লেখ করা আছে, সংশ্লিষ্ট আবাসিকের কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা ঝুঁকির দায় ‘পেইং গেস্ট’ (পিজি) কর্তৃপক্ষের নয়! মেসবাড়ি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। দিল্লি পুরসভার ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত চাপের মুখে দিল্লি পুরসভা মেনে নিয়েছে, বাড়িটি নিয়ম ভেঙে তৈরি করা হয়েছিল। বাড়ির দোতলা পর্যন্ত অনুমোদন ছিল। বাকি চারটি তলা বানানো হয় বেআইনি ভাবে, পুরসভার অনুমোদন ছাড়াই। তা ছাড়া, বসতবাড়িকে রাতারাতি বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা শুরু হয়েছিল।

রাজধানীর চাণক্যপুরী সংলগ্ন সত্য নিকেতনে পাঁচতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে পাঁচজনই ছাত্র। গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার ২৭ ঘন্টা বাদে শেষ হয়েছে উদ্ধারকার্য। সোমবার (৭ সেপ্টেম্বর) উদ্ধারকার্য শেষে উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে নেই। কর্তব্যে গাফিলতির দায়ে দিল্লি পুর নিগমের পাঁচ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে।

 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা