পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘বন্ধুর শত্রু, আমারও শত্রু।’ দিল্লি সম্পর্কে আপাতত এমন নীতিই নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই পাকিস্তানকে খুশি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন খালেদা-পুত্র। দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে অনড় রয়েছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, ‘ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছে, তা পূরণ না হলে প্রধানমন্ত্রী শুধু ছবি তোলার জন্য দিল্লি যাবেন না।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন। সদস্য দেশ না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে সম্মেলনে যোগ দেন, তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েচিল ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে। দিল্লির নির্দেশের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই শাটল ককের মতো এক মন্ত্রীর ঘর থেকে অন্য মন্ত্রীর ঘরে ছুটে বেড়াচ্ছেন তিনি। মন্ত্রীরা যাতে দলের চেয়ারপার্সন তথা প্রধামন্ত্রীকে দিল্লি সফরের বিষয়ে রাজি করাতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দীনেশের দৌড়ঝাঁপ শেষ পর্যন্ত জলেই যেতে বসেছে।

সূত্রের খবর, বিএনপির শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রী তারেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও দায় নেই তাঁর। বরং দিল্লির সঙ্গে শত্রুতা বজায় রেখে পাকিস্তান ও চিনকে কাছে টানাই তাঁর প্রধান লক্ষ্য। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশের সঙ্গে দহরম-মহরম বাড়িয়ে দেশের কট্টর ভারত বিদ্বেষীদের রোষে পড়া বুদ্ধিমানের কাজ হবে না। কেননা, সামনেই উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।’

 

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির