যুদ্ধের আবহে পাঁচ ইউক্রেন সেনার সমবেত যন্ত্রসঙ্গীত: সদা থাকো আনন্দ

শোনাচ্ছেন ববি ম্যাকফেরিনের বিখ্যাত গানের সুর – ডোন্ট ওরি বি হ্যাপি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ আগ্রাসনের পূর্ণ হল ১৪ দিন। এই হত্যালীলা কবে বন্ধ না জানি আমরা, না জানে বিশ্ব। ইউক্রেনের এমন একটা জায়গা বাকি নেই, যে জায়গা তাজা রক্তে ভেজেনি। বোমা-গুলি-বারুদের শব্দ, আর সেই সঙ্গে লাশের সারি। রুশ আগ্রাসন থেকে একটা বিষয় স্পষ্ট, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন দখল করেই ছাড়বেন। তাতে লোক মরে মরুক। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিয়ো (video), যেখানে দেখা গিয়েছে পাঁচ ইউক্রেন সেনা যন্ত্রসঙ্গীত পরিবেশন করছে। শোনাচ্ছেন ববি ম্যাকফেরিনের বিখ্যাত গানের সুর – ডোন্ট ওরি বি হ্যাপি (Don’t Worry Be Happy)। তাদের পিছনে উড়ছে ইউক্রেনের জাতীয় পতাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই আনন্দঘন মুহূর্তের ছবি। ভাইরাল হতেই দ্রুত তা শেয়ার হয়েছে।অনেকে তাতে মন্তব্য করেছেন। ভিডিয়োটি (video) দেখেছেন লেহেরার লুজ। তাঁর মন্তব্য, ‘ইউক্রেন এক নতুন ধরনের সাহসিকতার নিদর্শন রাখল। এই ভিডিয়ো (video) আমাদের সবাইকে প্রাণিত করবে। বেঁচে থাকার সাহস জোগাবে।‘

জোয়ানা রিচার্ডস নামে এক নেটনাগরিক লিখেছেন, ‘ইউক্রেনের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আমি পোল্যান্ডের নাগরিক। কিন্তু ওই ভিডিয়ো দেখে চোখের জল ধরে রাখতে পারিনি। আজ ইউক্রেনের দরকার সাহায্যের।আসুন সবাই মিলে আমরা ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই।‘

জাস্ট স্টিভ নামে এক নেট নাগরিক লিখেছেন, ‘এই ভিডিয়ো দেখার পর ওই পাঁচ ইউক্রেন সেনার প্রেমে পড়তে সকলেই বাধ্য হবে। এই ভিডিয়ো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছে। ’  

আরও পড়ুন ইউক্রেনকে সেনা সাহায্যে নারাজ পোল্যান্ড

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ