‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

৭২ বছরের ইতিহাসে প্রথমবার 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' বিতরণী অনুষ্ঠিত হতে চলেছে গুজরাতে। বিগত বছরগুলিতে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হত এই সম্মানীয় অনুষ্ঠানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭২ বছরের ইতিহাসে প্রথমবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ বিতরণী অনুষ্ঠিত হতে চলেছে গুজরাতে। বিগত বছরগুলিতে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হত এই সম্মানীয় অনুষ্ঠানের। সেখানে গিয়েই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন বিজয়ীরা। কিন্তু এবার বড় বদল হতে চলেছে। জানা গিয়েছে, এবার স্ট্যাচু অফ ইউনিটি–একতা কা প্রতীক’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালনার পুরস্কার জিতেছেন নির্মাতা আনন্দ এল রাই। গুজরাতের অন্যতম প্রধান দর্শনীয় স্থান স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে সংযোগের কারণেই একতা নগরে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আয়োজন করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। রাজনৈতিক মহলেও এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহর বলে গুজরাতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এমনটাও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল।

গুজরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজনকে সমর্থন করে জানালেন, ‘এতে ভুল কোথায়? গুজরাত কি বাংলাদেশ নাকি পাকিস্তানে? দিল্লির মতো গুজরাতও তো ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই এই অনুষ্ঠানটি গুজরাতে হলে আপত্তি কোথায়? তবে আমার কথায়, শুধু গুজরাত কেন, দেশের প্রতিটি রাজ্যেই এই সম্মানীয় অনুষ্ঠানটির আয়োজন করা উচিৎ। ২৬ জানুয়ারির প্যারেড তো শুধু দিল্লিতেই হয়। কিন্তু আমি বলি, এই ধরনের অনুষ্ঠান প্রতিটি রাজ্যে হওয়া উচিত।’ অভিনেতা আরও বলেন, ‘এই সমস্ত বিষয়ে প্রশ্ন তোলা রাজনীতিবিদদের কাজ।’

আসলে চলচ্চিত্র নির্মাতা রাহুল ঢোলাকিয়া এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে এই অনুষ্ঠানটি গুজরাতে হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজ ঠাকরে বলেছিলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে গুজরাতে সরিয়ে নেওয়ার আসল কারণ কী হতে পারে? যদি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থান পরিবর্তন করতেই হত, তাহলে এটি মুম্বইয়ে আনা হল না কেন? যে রাজ্য সিনেমার জগতে বিশাল অবদান রেখেছে, তাকে এই সুযোগ কেন দেওয়া হল না?’ যদিও পরেশ রাওয়ালের যুক্তিতে এখনও রাজ ঠাকরে বা রাহুল ঢোলাকিয়া কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি। জানা যাচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর গুজরাতের কেভাদিয়ায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, ‘চান্দু চ্যাম্পিদের-এর জন্যে কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’ ছবিতে অভিনয়ের জন্য মাম্মুটি, যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্যে সেরা নায়িকা হিসেবে পুরস্কার গ্রহণ করবেন ইয়ামি গৌতম। 

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির