গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে ভগবান গণেশকে মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উৎসবের মরসুমে বাজারের দামী ও ভেজাল মিষ্টি না কিনে, ঘরে থাকা সাধারণ সুজি দিয়েই অত্যন্ত সুস্বাদু ও খাঁটি মাওয়া মোদক বানিয়ে নিতে পারেন। 

উপকরণ  

১ কাপ মিহি সুজি, ১.৫ কাপ দুধ,১ চা চামচ দেশি ঘি, ১/২ ছোট চামচ এলাচ গুঁড়ো, ৫ চা চামচ গুঁড়ো চিনি, ১/২ কাপ মাওয়া বা খোয়া ক্ষীর, ২ চা চামচ কোরানো নারকেল, ২ চা চামচ কাজু ও বাদাম কুচি, ১ ছোট চামচ চিরোঞ্জি বা চারোলি বাদাম, এক চিমটি জায়ফল ও এলাচ গুঁড়ো।  

পদ্ধতি

প্রথমে একটি প্যানে মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে ধিমে আঁচে ২ থেকে ৩ মিনিট ভেজে নিন। এরপর এতে কুচানো কাজু, বাদাম, চিরোঞ্জি, কোরানো নারকেল, গুঁড়ো চিনি, জায়ফল গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। একটি কড়াই  বা প্যানে ১.৫ কাপ দুধ, ১ চামচ দেশি ঘি এবং ২ চামচ গুঁড়ো চিনি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এতে অল্প অল্প করে সুজি ঢালুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। সুজির মিশ্রণটি যখন সামান্য উষ্ণ গরম থাকবে, তখন হাতে অল্প ঘি মাখিয়ে আটার মতো করে ২ মিনিট ভাল করে চটকে নরম ও মসৃণ করে মেখে নিন। এবার মোদকের সাঁচে সামান্য ঘি মাখিয়ে নিন। ছাঁচের দুই পিঠে সুজির মণ্ড থেকে কিছুটা অংশ নিয়ে চেপে চেপে বসিয়ে দিন, এবার ওই ফাঁকা জায়গায় তৈরি করে রাখা মাওয়া-মেভের পুরটি ভরুন এবং ওপর থেকে সামান্য সুজির মিশ্রণ দিয়ে ছাঁচের নিচের অংশটি সিল বা বন্ধ করে দিন। এবার তৈরি নিখুঁত, এবং সুস্বাদু সুজি মাওয়া মোদক!

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL