বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির ভাই তথা বাংলার রঞ্জি ক্রিকেটার মহম্মদ কাইফের বিরুদ্ধে। এক মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন কাইফ। পরে বিয়ের কথা বলতেই দূরত্ব তৈরি করতে শুরু করেন তিনি। সেই ঘটনায় কাইফের দাদা মহম্মদ হসিবের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দায়ের করা হয়েছে এফআইআর।    

অভিযোগকারিণীর দাবি, ২০২০ সালে গাজিয়াবাদে এক বন্ধুর মাধ্যমে কাইফের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই মহিলার দাবি, তিনি আগে বিবাহবিচ্ছিন্না ছিলেন এবং তাঁর একটি সন্তান রয়েছে। ২০২৩ সালের অগস্টে কাইফ তাঁকে বিয়ের প্রস্তাব দেন বলেও অভিযোগ করেছেন। তাঁর অতীত এবং সন্তানের বিষয়টি জানার পরেও কাইফ বিয়েতে রাজি ছিলেন বলে দাবি মহিলার।  এরপরই সম্পর্ক নিয়ে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। মহিলার দাবি, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর তাঁকে কলকাতার একটি হোটেলে ডেকে পাঠানো হয়। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হয় বলে অভিযোগ করেছেন। বিয়ের জন্য চাপ দিলে, কাইফ আশ্বাস দেন আইপিএলের নিলামের পর বিয়ে করবেন। তবে সেই কথাও রাখেননি তিনি।  আইপিএল নিলাম হয়ে যাওয়ার পর কাইফ তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন।  

আরও পড়ুন:  বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

শুধু সম্পর্ক নিয়ে নয়, চাকরি ছাড়ার জন্যও কাইফ তাঁকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন  মহিলা। তাঁর দাবি, তিনি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবে কাজ করতেন। কিন্তু সেই চাকরি কাইফের পছন্দ ছিল না। অভিযোগ, শেষ পর্যন্ত তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। অভিযোগকারিণী জানিয়েছেন, ৩১ অগস্ট প্রথমে আশিয়ানা থানায় অভিযোগ করেন তিনি। পরে ডেপুটি কমিশনার অব পুলিশ বা DCP-র কাছেও অভিযোগ জানান। 

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক