‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

অবসরের গুজব উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। বয়স হয়েছে প্রায় ৮৪ বছর, এই বয়সেও তরুণ অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন মেগাস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসরের গুজব উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। বয়স হয়েছে প্রায় ৮৪ বছর, এই বয়সেও তরুণ অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন মেগাস্টার। বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে নিয়মিত সঞ্চালনা করছেন তিনি। দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। নিয়মিত ব্লগ পোস্ট করেন নিজের প্রোফাইলে, দেশ ও দশের বিষয়ে নানা তথ্য পোস্টে তুলে ধরেন তিনি। এছাড়া নিজের জীবনের নানা অজানা তথ্য পোস্টে শেয়ার করেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে অভিনেতার একটি পোস্ট ঘিরে ভক্তমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পোস্টটিতে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং ‘অবসর নিতে চান’ বলেও উল্লেখ করেছিলেন। পোস্টটি ভাইরাল হতেই অভিনেতার ভক্তদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল।

গুঞ্জন উঠেছিল যে, সত্যিই কি অমিতাভ বচ্চন এবার অবসর নিচ্ছেন? আর কি পর্দায় দেখা যাবে না অভিনেতাকে? তিনি কি খুবই অসুস্থ? অবশেষে জল্পনা ওড়ালেন অভিনেতা নিজেই। ওই ব্লগের স্পষ্টীকরণ দিয়ে বললেন, ‘আমি ব্লগে লিখেছিলাম, ‘অনেক রাত হয়েছে, এবার ঘুমানোর সময়’ যার মানে আমরা সবাই জানি যে, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যেতে হবে। আর এটাই হল মিডিয়া, একটি জাতির বিবেক, চূড়ান্ত তথ্যদাতা!’ পোস্টের সঙ্গে একটি সংবাদপত্রের অভিনেতার অবসরের জল্পনার একটি প্রতিবেদনের কাটিং অংশ জুড়ে দিলেন অভিনেতা।

কিছুদিন আগে  ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে অমিতাভ বচ্চন একটি বড় ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমানে শো-টির ১৮তম সিজন সঞ্চালনা করছেন তিনি, পরোক্ষভাবে শো-টি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।ইতিনি উল্লেখ করেছিলেন যে, প্রতিযোগীদের হৃদয়বিদারক গল্পের কারণে দিনের পর দিন তাঁর পক্ষে সঞ্চালনার দায়িত্ব চালিয়ে যাওয়া ‘কঠিন’ হয়ে পড়ছে। তাতেই ভক্তরা ভেবেছিলেন অবসর নিতে চলেছেন বিগ বি, তারই ইঙ্গিত দিলেন তিনি। কিন্তু আপাতত এমন কিছুই হচ্ছে না। উল্লেখ্য, ২০০০ সালে শুরু থেকে কেবিসি-র সঞ্চালক হিসেবে অমিতাভ বচ্চনই থেকেছেন, শুধুমাত্র তৃতীয় সিজনটি ছাড়া, যেটি সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার