সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি:  জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এবার তাঁর হয়ে সরব হলেন অস্ট্রেলিয়ার সাত প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। ইমরান খানের চিকিৎসা ও জেলবন্দি অবস্থার বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ দাবি করে তাঁরা বিদেশমন্ত্রী পেনি ওং-এর কাছে চিঠি দিয়েছেন।  

ইমরান খানকে নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে সই করেছেন অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়া। তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, ইমরানের বিরুদ্ধে চলা আইনি বা রাজনৈতিক মামলায় তাঁরা কোনও পক্ষ নিচ্ছেন না। তাঁদের উদ্বেগ শুধুমাত্র ইমরানের মানবিক অধিকার, স্বাস্থ্য এবং জেলবন্দি অবস্থায় তাঁর সঙ্গে আচরণ নিয়ে। চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালে ইসলামাবাদে ইমরানের সঙ্গে শেষবার দেখা করেছিলেন গ্রেগ চ্যাপেল। সেই সময় তাঁকে সম্পূর্ণ সুস্থ ও ফিট দেখেছিলে চ্যাপেল। কিন্তু বর্তমানে জেল থেকে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে যে খবর সামনে আসছে, তার সঙ্গে সেই ছবির কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়কেরা। 

আরও পড়ুন: ‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

ইমরানের ছেলেরাও সম্প্রতি বাবার জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। সেই পরিস্থিতিতেই অস্ট্রেলিয়ার সাত প্রাক্তন অধিনায়কের এই চিঠি নতুন করে আন্তর্জাতিক নজর কেড়েছে। ১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতানো ইমরান খান পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই তাঁর স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। 

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর