মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Reliance Jio গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে একাধিক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়। এর মধ্যে খুব কম খরচে মাত্র  ৪৯ টাকার এক সস্তা ডেটা প্যাক নিয়ে এসেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থা। বর্তমানে গ্রাহকদের মধ্যে এই প্ল্যানটি ব্যাপক সাড়া ফেলেছে, যা  একদিনের ব্যাবহারের জন্য আনলিমিটেড ডেটার সুবিধা দেয়।

এই প্ল্যানে কি সুবিধা মিলবে?  

৪৯ টাকার রিচার্জটি মূলত একটি ডেটা বুস্টার প্যাক। এই প্ল্যানে গ্রাহকেরা মোট ২৫ GB হাই-স্পিড ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। এই বিপুল পরিমাণ হাই-স্পিড ডেটার সাহায্যে বড় কোনও ফাইল ডাউনলোড করা, অনলাইন গেমিং অথবা হাই-ডেফিনিশন কোয়ালিটিতে সিনেমা বা ভিডিও দেখার কাজ অনায়াসে মিটে যাবে। এই সস্তা ডেটা প্যাকটির ভ্যালিডিটি বা মেয়াদ ১ দিন। অর্থাৎ, রিচার্জ করার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আপনি ২৫ GB পর্যন্ত হাই-স্পিড ডেটা ব্যবহারের দুর্দান্ত সুযোগ পাবেন।

ডেটা ও অন্যান্য শর্তাবলি

এই প্ল্যানটিকে ‘আনলিমিটেড ডেটা প্যাক’ বলা হলেও এখানে একটি শর্ত রয়েছে। ২৫ GB হাই-স্পিড ডেটার কোটা শেষ হয়ে যাওয়ার পরে গ্রাহকেরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কিছুটা কমে যাবে।এটি একটি Data Only Pack, তাই এই রিচার্জের মাধ্যমে কোনও ফ্রি কলিং বা আউটগোয়িং কলের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও এই প্ল্যানে কোনও ফ্রি SMS-এর সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়নি। এটি কোনও স্ট্যান্ডঅ্যালোন বা কম্বো প্যাক নয়। তাই এই ডেটা প্যাকটির সুবিধা উপভোগ করতে গ্রাহকের নম্বরে আগে থেকেই একটি মূল রিচার্জ বা ভ্যালিডিটি প্ল্যান অ্যাক্টিভ থাকতে হবে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর