কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘরের সৌন্দর্য বাড়াতে এবং বাতাস পরিচ্ছন্ন রাখতে আজকাল অনেকেই ইনডোর প্ল্যান্ট হিসেবে স্নেক প্ল্যান্ট বেছে নেন। এই গাছের খুব একটা বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় না বলে নতুন বাগান প্রেমীদের কাছে এটি দারুণ জনপ্রিয়। তবে কম পরিচর্যা মানেই যে একে যে কোনও জায়গায় ফেলে রাখা যাবে বা ইচ্ছেমতো জল দেওয়া যাবে, এমনটা ভাবা কিন্তু একেবারেই ভুল। সঠিক নিয়মে যত্ন না নিলে শখের স্নেক প্ল্যান্টের পাতাও হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

কেন হলুদ হয়ে যায় স্নেক প্ল্যান্টের পাতা ?

পাতা হলুদ হয়ে যাওয়া মূলত গাছের অসুস্থতার একটি প্রাথমিক সঙ্কেত। কেবল হলুদ অংশটুকু কেটে দিলেই এই সমস্যার স্থায়ী সমাধান হয় না। গাছের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ ভুল অতিরিক্ত জল দেওয়া। যদি পাতার গোড়ার দিকটা নরম, ভেজা বা পচা মনে হয়, তবে বুঝবেন গাছে অতিরিক্ত জল দেওয়া হচ্ছে। টবের নিচে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে বা অত্যধিক ভারী বাগানের মাটি ব্যবহার করলে গোড়ায় জল জমে শিকড় পচে যায়। দীর্ঘ সময় ধরে গাছটিকে সম্পূর্ণ অন্ধকার জায়গায় রাখলে বা হঠাৎ করে তীব্র সরাসরি সূর্যের আলোয় এনে রাখলে পাতা ফ্যাকাশে ও হলুদ হয়ে যায়।

কীভাবে বাঁচাবেন এই গাছটি ?

স্নেক প্ল্যান্টের পাতা ইতিমধ্যেই হলুদ হতে শুরু হলে অবিলম্বে গাছটি টব থেকে আলতো করে বের করে এর শিকড়গুলো পরীক্ষা করুন। কোনও অংশ পচে গিয়ে থাকলে তা পরিষ্কার কাঁচি দিয়ে কেটে ফেলুন। এরপর শুকনো এবং দ্রুত জল নিষ্কাশনকারী নতুন মাটিতে গাছটি আবার রোপণ করুন। সাধারণ ভারী মাটির বদলে হালকা ও বাতাস চলাচলের উপযোগী মাটি ব্যবহার করুন। মাটির সাথে মোটা পার্লাইট, কোকোপিট বা কম্পোস্ট মিশিয়ে নিতে পারেন। এছাড়া বাজারে সাকুলেন্ট ও ক্যাকটাসের জন্য পাওয়া যাওয়া বিশেষ ‘পটিং মিক্স’-ও ব্যবহার করতে পারেন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি