ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর খালি করতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ ধরিয়েছিল দমকল বিভাগ, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর খালি করতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ ধরিয়েছিল দমকল বিভাগ, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আগে দমকলের এই নোটিশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। এবার খারিজই করে দিল। বুধবারের (১৬ সেপ্টেম্বর) শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ‘আবারও কালীঘাট তৃণমূলকে নোটিশ ধরাতে হবে দমকলের। সেখানে জানাতে হবে, আবার কবে ক্যামাক স্ট্রিটের অফিস পরিদর্শন করতে যাবেন দমকল বিভাগের আধিকারিকরা। নোটিশ দেওয়ার পরেই ওই অফিসে যেতে হবে দমকল বাহিনীকে। পরিদর্শনের পর ওই অফিসে সুরক্ষার জন্যে কী কী প্রয়োজন, তা জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সেই নির্দেশিকা মেনে কাজ করতে হবে মমতাপন্থী তৃণমূলকে। ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরের নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। যদি দমকলের নির্দেশিকা না মানা হয়, তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারে দমকল।’

নাইন ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অবস্থিত অভিষেকের দফতর। সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভা আধিকারিকদের সঙ্গে তুমুল বচসায় জড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই ক্যামাক স্ট্রিটের অফিসে হানা দেয় দমকল বাহিনী। ওই ভবনের সমস্ত ঘর ঘুরে দেখেন আধিকারিকরা। তখনই আধিকারিকদের চোখে পড়ে যে, ভবনের সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। এরপরেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনের মালিককে নোটিশ ধরায় দমকল এবং নোটিশে ভবন খালি করার নির্দেশ দেয়। এরপর মালিকপক্ষ অভিষেককে দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাটের তৃণমূল শিবির।

গত শুনানিতে অভিষেকের আইনজীবী আদালতে সওয়াল করেছিল যে, দমকল বিভাগ ভবনটি পরিদর্শনের পর জানিয়েছিল যে, ছাদে বেআইনি নির্মাণ রয়েছে। সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছে। পুরো ভবনে অগ্নি নিরাপত্তা যথাযথ নেই। কিন্তি পড়ে জানানো হয়, শুধুমাত্র অভিষেকের তৃণমূল দফতরই অনিরাপদ। এই ত্রুটিগুলি মালিককেই ঠিক করতে হবে। এরপরেই দমকলের ওই নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। বুধবারের শুনানিতে নোটিশটাই খারিজ করে দিল হাই কোর্ট।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…