বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য নতুন জীবন শুরু করেছিলেন ২৮ বছরের তরুণ, পেতেছিলেন নতুন সংসার। কিন্তু সেই সুখের সংসার  টিকল না বেশিদিন। বিয়ের মাত্র ১৭ দিন পরেই আমেরিকায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে  হায়দরাবাদের এক  যুবকের। এই ঘটনা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।   

জানা গিয়েছে, ২৮ বছর বয়সী মোহাম্মদ জাবের হোসেন ম্যাসাচুসেটসের লোয়েলে একটি বাড়িতে থাকতেন এবং সেখানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সেখানে নিজের ঘরের ভেতর তাকে মৃত অবস্থায়  উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানও হয়েছে তারা আর্থিকভাবে অসচ্ছল । হোসেনের মরদেহ হায়দ্রাবাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হয়েছে। ছেলের দেহ ফেরাতে  ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে। পরিবারের এই আবেদনের বিষয়টি সামনে রেখে, ‘মজলিস বাঁচাও তেহরিক’ (এমবিটি)-এর মুখপাত্র আমজাদ উল্লাহ খান এক্স হ্যান্ডেলে  বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে লেখা হোসেনের বাবার চিঠিটি পোস্ট করেছেন। 

আরও পড়ুন: মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

হোসেনের বাবা মোহাম্মদ জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর ছেলে গত ২৮ অগস্ট টেক্সাসে বিয়ে করেন এবং এরপর ম্যাসাচুসেটসে ফিরে আসেন। তবে তাঁর সঙ্গে স্ত্রী ফিরেছিলেন কিনা সেটা স্পষ্ট নয়।  কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে। 

 

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ