মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উপাসনালয়ের সামনে আর ইচ্ছেমতো বিক্ষোভ নয়! আমেরিকায় নতুন নিয়ম ঘিরে জোর চর্চা। চার্চ, মসজিদ, মন্দির-সহ ধর্মীয় উপাসনাস্থলের চারপাশে ১০০ ফুট পর্যন্ত এলাকা ‘নো-প্রোটেস্ট জোন’ করার উদ্যোগ। ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়ের নিরাপত্তার যুক্তিতে এই পদক্ষেপ হলেও, প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে নতুন প্রশ্ন। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হিসেবে উপাসনালয়ের প্রার্থনা করতে আসা মানুষের নিরাপত্তা এবং ধর্মীয় কার্যক্রম যাতে বিক্ষোভের কারণে ব্যাহত না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উপাসনালয়ে প্রবেশ বা বেরোনোর সময় যাতে কোনও ব্যক্তি প্রতিবাদ, স্লোগান বা জমায়েতের চাপে পড়ে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নতুন এই বিধান ঘিরে অবশ্য মতবিরোধও তৈরি হয়েছে। একদিকে ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়ের নিরাপত্তার যুক্তি সামনে আসছে। অন্যদিকে, প্রতিবাদের সাংবিধানিক অধিকার কতটা সীমিত করা যায়, তা নিয়েও প্রশ্ন উঠছে।

রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যাড নট এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান টম সুওজি হাউসে বিলটি এনেছেন। একই উদ্যোগে সেনেটও নিয়েছেন টেড ক্রুজ ও এলিসা স্লটকিন। ১৬ সেপ্টেম্বর ক্যাপিটাল হিলে বিলটি দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে বিভিন্ন ধর্মীয় ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা আইনপ্রণেতাদের সঙ্গে সরব হন। প্রস্তাবিত আইনে উপাসকদের ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া বা ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর মতো আচরণের বিরুদ্ধে দেওয়ানি জরিমানার ব্যবস্থাও রয়েছে। প্রথমবারের ক্ষেত্রে ২৫০০ ডলার থেকে জরিমানা শুরু হয়ে পুনরাবৃত্তিতে তা ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অ্যাটর্নি জেনারেল এবং স্টেট অ্যাটর্নি জেনারেল আইনি পদক্ষেপ নিতে পারবেন।

আরও পড়ুন: প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

বিলটির সমর্থনে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন, ইউনাইটেড শিখস, আমেরিকান জিউইশ কমিটি, BAPS স্বামীনারায়ণ সংস্থা, কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা-সহ একাধিক সংগঠন রয়েছে। তাঁদের বক্তব্য, মন্দির, গির্জা, মসজিদ, সিনাগগ বা গুরুদ্বারে যাওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সুহাগ শুক্লা দাবি করেছেন, আমেরিকার বিভিন্ন মন্দিরে ভক্তদের হয়রানি ও উপাসনায় বিঘ্নের ঘটনা বেড়েছে। BAPS-এর মুকেশ স্বরূপও জানিয়েছেন, তাঁদের চারটি মন্দির সাম্প্রতিক সময়ে ভাঙচুরের শিকার হয়েছে। অন্যদিকে সমর্থকেরা জোর দিচ্ছেন ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি প্রথম সংশোধনীর মতপ্রকাশের অধিকারও বজায় থাকবে।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস