মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বাবা-মা হাসিখুশি থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রতিটি সন্তান মন থেকে চায়। ছোটবেলা থেকে বাবা-মা সন্তানের আবদার পূরণ করতে নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পিছপা হন না। আর সময়ের সঙ্গে সেই সন্তানই যখন বড় হয়, তখন বাবা-মায়ের মুখে হাসি ফোটানো হয়ে ওঠে তার দায়িত্ব, ভালবাসা এবং আবেগের জায়গা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের প্রয়োজনও বদলে যায়। দামি উপহারের চেয়ে তাঁদের কাছে অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে সন্তানের থেকে পাওয়া একটু সময়, যত্ন, সম্মান আর পাশে থাকার আশ্বাস। ছোট্ট কোনও উদ্যোগও তাঁদের মুখে এনে দিতে পারে প্রশান্তির হাসি। তেমনই একটি হৃদয় ছোঁয়া ঘটনা সামনে এসেছে। একটি ছোট্ট বাড়ি, আর সেই বাড়িকে ঘিরেই যেন তৈরি হয়েছে সবুজের এক বিশাল জগৎ। মায়ের মুখে হাসি ফোটাতে এমনই অসম্ভবকে সম্ভব করেছেন পাকিস্তানের মিয়াঁ আসগর আলি। নিজের ছোট্ট বাড়ির চারপাশে রোপণ করেছেন ৫ হাজার ৭০০-এর বেশি গাছ। তাঁর এই উদ্যোগ এখন শুধু মায়ের ইচ্ছাপূরণের গল্প নয়, পরিবেশপ্রেমেরও এক অনন্য নজির হয়ে উঠেছে। পাকিস্তানি ব্যক্তির এই উদ্যোগ অনেকের চোখেই জল এনে দিয়েছে। 

জেনে নিন নেপথ্যের গল্প

মিয়ান আসগর আলীর মা তাঁকে বলেছিলেন যে তিনি তাদের বাড়ির চারপাশে গাছপালায় ভরা একটি বাগান করতে চান। আসগর আলী প্রথমে উৎসাহ দেখাননি এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে বাড়ির চারপাশে বাগান করার মতো যথেষ্ট জায়গা নেই। এই কথা শুনেই আঘাত পেয়েছিলেন তাঁর মা। তর্ক বা পাল্টা জবাব না দিয়ে চুপ হয়ে যান তিনি। বাকি সবকিছুর চেয়ে মায়ের সেই নীরবতাই আসগরের মনে গেঁথে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন আমি আমার মায়ের মুখের দিকে তাকালাম, আমি এক তীব্র আবেগ ও তাগিদ অনুভব করলাম।’

আরও পড়ুন:মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও 

মায়ের মুখ থেকে হাসি উধাও হয়ে যাওয়াই তাঁকে নাড়িয়ে দিয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত বদল করেন এবং খুব বেশি জায়গা না থাকা সত্ত্বেও ২০১৬ সাল থেকে গাছ লাগানোর কাজ শুরু করে করেন। ধীরে ধীরে বাড়ির চারপাশের প্রতিটি ইঞ্চি সবুজে ভরিয়ে তোলেন। মাকে খুশি করার একটি সাধারণ প্রচেষ্টাই তীব্র নেশায় পরিণত হয়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে, পাঞ্জাবের পাটোকিতে আলীর ছয় মারলার বাড়িটি প্রায় একটি ক্ষুদ্র অরণ্যে রূপান্তরিত হয়েছে। তিনি এখন সেই সম্পত্তিতে ৫,৭০০টিরও বেশি গাছ লাগিয়েছেন এবং ব্যক্তিগতভাবে সেগুলোর পরিচর্যা করেছেন। 

 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর