মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  সাপ আর মানুষের সম্পর্ক যেন চিরকালই আতঙ্ক আর দূরত্বের। সাপকে দেখলে মানুষ যেমন ভয় পান, তেমনই সাপের কামড়ে প্রাণহানির ঘটনাও কম নয়। কিন্তু সেই চেনা ভয়কে একপাশে সরিয়ে এবার এক ব্যক্তি যা করলেন, তা দেখে রীতিমতো বাকরুদ্ধ নেটদুনিয়া। প্রায় প্রাণহীন অবস্থায় পড়ে থাকা একটি সাপকে বাঁচাতে এগিয়ে এলেন তিনি। তাও আবার দূর থেকে নয়, একেবারে সাপের মুখে মুখ দিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা করেন তিনি। নিজের জীবন বাজি রেখে  সাপটিকে CPR দেওয়ার সেই অবিশ্বাস্য মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

গুজরাতের ভালসাড় জেলার ভাপিতে ঘটেছে এই অবাক করা এক ঘটনা। শিল্পাঞ্চলের একটি সংস্থা থেকে উদ্ধার করা হয়েছিল একটি প্রায় অচেতন সাপকে। শরীরে কার্যত কোনও নড়াচড়া ছিল না। এমন অবস্থায় তাকে বাঁচাতে এগিয়ে এলেন পশুপ্রেমী সঞ্জয় পাওয়ার। মানুষের মতোই সাপটির জীবন বাঁচাতে তিনি  CPR দেওয়ার চেষ্টা শুরু করেন। তাঁর সেই মরিয়া প্রচেষ্টার ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে।  প্রথম দিকে সাপটিকে দেখে সম্পূর্ণ নিষ্ক্রিয় বলেই মনে হচ্ছিল। কিন্তু সঞ্জয়ের লাগাতার চেষ্টার পর ধীরে ধীরে তার শরীরে নড়াচড়া দেখা যায়। সাপটির মধ্যে প্রাণের সাড়া ফিরতে দেখে সেখানে উপস্থিত মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়।


 

যদিও জানা গিয়েছে, সাপটি বিষহীন ছিল।  তবে এই ঘটনায় অনেকেই ব্যক্তির প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন।  পুরো ঘটনাটির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। সাধারণত, মানুষ সাপ দেখলে ভয় পায় এবং দূরে থাকার চেষ্টা করে, কিন্তু এই ক্ষেত্রে সঞ্জয় পাওয়ার সাপটির জীবন বাঁচানোর চেষ্টা করেছেন তার অনেকেই প্রশংসা করেছেন।

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার